1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

রাণীশংকৈলে ভোটের দিনে নীলগাই ধরে জবাই করে খেয়ে ফেললেন গ্রামবাসী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২১৩ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ভারত থেকে আসা বিলুপ্তপ্রায় একটি নীলগাই ধরে জবাই করে গোস্ত ভাগাভাগি করে খেয়ে ফেললেন এলাকাবাসী। রবিবার ৭ জানুয়ারি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ইউনিয়নের ভেলাই গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এদিন বিকালে ভেলাই গ্রামের একটি পুকুরপাড়ের একটি ঝোপঝাড়ে ছোটাছুটি করছিল বিলুপ্তপ্রায় একটি নীলগাই। ব্যপারটি গ্রামের কয়েকজনের নজরে এলে তাঁরা প্রাণীটিকে ধাওয়া করে ধরে ফেলেন। খবর ছড়িয়ে পড়লে উৎসুক গ্রামবাসী সেখানে ভিড় জমান। একসময় গ্রামবাসী প্রাণীটিকে জবাই করে মাংস খাওয়ার পরিকল্পনা করেন। এ সময় নীলগাইটি জবাই করা হয়। পরে গ্রামবাসী নীল গাইটির মাংস ভাগাভাগি করে নেয়।

রাতোর ইউনিয়নের চেয়ারম্যান শরৎচন্দ্র রায় জানান, গ্রামবাসী একটি নীলগাই আটক করে জবাই করে গোস্ত ভাগাভাগি করে নিয়েছে। বিষয়টি আমি শুনেছি। কাজটি তারা ঠিক করেনি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জানান, নীলগাইটি জবাই করে দেওয়া ঠিক হয়নি। ঘটনাস্থলে বন বিভাগের লোক পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বন বিভাগ ও বন্য প্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষের কর্মকর্তা শাহজাহান আলী জানান, ঘটনাস্থলে আমাদের পরিদর্শন দল পাঠানো হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের পরামর্শ মতে ও তথ্য-প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com