1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদীতে তেলের ট্যাংকারে মিলল ৯২ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩-গাজীপুর সংবাদ  জামালপুরে ‘জুলাইয়ের চেতনা—সোনার মদিনারূপে গড়বো সোনার বাংলা’ স্লোগানে মানববন্ধন ও শোভাযাত্রা-গাজীপুর সংবাদ  দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত-২০-গাজীপুর সংবাদ  ছাতকের লাকেশ্বর আলিম মাদ্রাসায় সালিশি বৈঠকে বিরোধের নিষ্পত্তি হয়েছে-গাজীপুর সংবাদ  খুলশীতে পুলিশ অভিযানে সন্ত্রাসী হামলায় আহত ওসি’সহ ৬ পুলিশ সদস্য-গাজীপুর সংবাদ  আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক-গাজীপুর সংবাদ  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডুতে মাতল পৈকখালী-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন-গাজীপুর সংবাদ  Godz Casino live games: discover the excitement of immersive gameplay Roobet Casino’s top features: Explore the exciting world of games and rewards

নীলফামারীতে ভুয়া ডাক্তার আটক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১৯০ টাইম ভিউ

এ হামিদ সরকার,নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারী জেলা শহরের ডায়াগনস্টিক সেন্টার থেকে ফারুক হোসেন রুবেল ওরফে ডাক্তার রবিউল ইসলাম নামে একজন নিউরো মেডিসিনের ভুয়া চিকিৎসক কে আটক করেছে নীলফামারী জেলার সিভিল সার্জন এবং জেলা পুলিশের একটি টিম।

শুক্রবার বিকেলে নীলফামারীর শহরের প্রাণ কেন্দ্র চৌরঙ্গী মোড়ে অবস্থিত মদিনা ডায়াগনস্টিক সেন্টার থেকে নিউরো মেডিসিন এর চিকিৎসা সেবা দেওয়ার সময় ভুয়া ঐ ডাক্তার কে হাতেনাতে আটক করে জেলা সিভিল সার্জন ডাক্তার মোর হাসিবুর রহমান।

পরে ঘটনাস্থলে উপস্থিত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ এর একটি মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০এর অপরাধের ধারা অনুযায়ী ২২/১ ধারা লংঘন ও ২২/২ ধারায় ভুয়া ডাক্তার ফারুক হোসেন রুবেল কে ১ বছরের জেল এবং ৫০-হাজার টাকা জরিমানা করেন এবং ভুয়া ডাক্তার দ্বারা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার অপরাধে মদিনা ডায়াগনস্টিক সেন্টার কে ১ মাসের জন্য সব ধরনের কার্য ক্রম বন্ধ রাখার ঘোষণা করা হয় অর্থাৎ সিলগালা করা হয়।

আটক কৃত ভুয়া ডাক্তার ফারুক হোসেন রুবেল রংপুর শহরের নীলকন্ঠ এলাকার মৃত আলিমুদ্দিন এর ছেলে এবং রংপুর মেডিকেল নার্সিং অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।

এবিষয়ে ভুয়া ডাক্তার ফারুক হোসেন রুবেল বলেন আমি এখানে আসতে চাইনি এই ডায়াগনস্টিক সেন্টার এর মালিকের ছেলে আমাকে কয়েকবার ফোন করে এবং দেখা করে আমাকে তাদের ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার খুলতে বলে । তাই আমি এখানে একটি চেম্বার চালু করি।
নীলফামারী জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ হাসিবুর রহমান বলেন ফারুক হোসেন রুবেল মদিনা ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার রবিউল ইসলাম এর নাম ব্যবহার করে রোগীর ব্যবস্হা পত্র লেখার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com