
মোহাম্মদ মাসুদ
চট্টগ্রাম নগর পুলিশের কোতোয়ালী থানার ওসি নানা বিতর্কের জন্ম দিয়ে ডিএমপিতে বদলি। ছাড়পত্র গ্রহণ না করলেই তাৎক্ষণিকভাবে অবমুক্ত (Stand Release)। কর্মস্থলে মাত্র তিন মাসের মাথায় “স্ট্যান্ড রিলিজ” সিএমপির ওসি কোতোয়ালী “আবু জায়েদ মো. নাজমুন নূর”
সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ছাড়পত্র গ্রহণ না করলে ২৩ সেপ্টেম্বর থেকে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (Stand Release) করা হয়েছে বলে গণ্য করা হবে।
তথ্য সূত্রে জানা যায়, বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব পালন এবং একাধিক অভিযোগ- সমালোচনা,,মব কালচার তৈরীর পাঁয়তারা সহ নানা বিতর্কের জন্ম দিয়ে মাত্র তিন মাসে কোতোয়ালী থানা থেকে বিদায় নিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। আবুজায়েদ মোঃ নাজমুন নুরকে ঢাকার ডিএমপিতে বদলি করা হয়েছে।
উল্লেখ্য: “রক্ষক যদি ভক্ষক হয়, জনগণ যাবে কোথায়? ” নানা প্রশ্ন জল্পনা কল্পনার আলোচিত সমালোচনা হয় ওসির বদলি আদেশের প্রেক্ষাপটে। তিন মাসের ভিতরেই বদলির ঘটনায় তার পূর্বে কর্মস্থলের নানা প্রশ্নবিদ্ধ বিতর্কিত কাণ্ডে নানা গুঞ্জন সমালোচনা আলোচিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যমে ও জনমনে।
Leave a Reply