1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জুলাই গণহত্যা মামলা: সাক্ষীদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজের অভিযোগে থানায় জিডি-গাজীপুর সংবাদ  সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার-গাজীপুর সংবাদ  ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতকের ছনবাড়ী বাজারে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ  বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল, ‎কোটায় পাওয়া মেয়ের চাকরি বহালের অভিযোগ-গাজীপুর সংবাদ  আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টি, দু:চিন্তায় কৃষক-গাজীপুর সংবাদ  গজারিয়ায় অর্ধশত বছরের গাছ কেটে দোকান নির্মাণের অভিযোগ-গাজীপুর সংবাদ 

নাটোরের শিক্ষার মান উন্নয়নে শিক্ষকের ভূমিকা অপরিসীম -সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৮৯ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের পুন:নির্বাচিত সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেছেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকের ভূমিকা অপরিসীম। পাঠ দানের সময় শিক্ষকদের আন্তরিক হতে হবে। শিক্ষার্থীদের পাঠে আকৃষ্ট করতে কৌশলী হতে হবে। তাদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করে আধুনিক প্রযুক্তিতে দক্ষ কর্মক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে’।

তিনি শনিবার দুপুরে বড়াইগ্রামের আগ্রাণ উচ্চ বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমিতির সভাপতি প্রধান শিক্ষক ওয়াসেক আলী সোনারের সভাপতিত্বে সভায় সমিতির বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মাহবুবুর রহমান। সেখানে বিশেষ অতিথি ছিলেন চান্দাই ইউপি চেয়ারম্যান শাহনাজ পারভীন, মাঝগঁাও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল। এছাড়া সেখানে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি প্রধান শিক্ষক শামসুল ইসলাম শাহীন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক রেজাউল করিম ভুট্টু। সভায় প্রধান অতিথি বিগত বছরে মৃত্যুবরণকারী ও অবসরে যাওয়া ১৬ জন শিক্ষক-কর্মচারীর হাতে সমিতির পক্ষ থেকে মোট ৫ লাখ ৩৬ হাজার ৪শ’ টাকার অনুদানের চেক তুলে দেন। সভায় উপজেলার ৪২টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৭৮০ জন শিক্ষক-কর্মচারী অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com