1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

প্রচারণায় শীর্ষে চেয়ারম্যান প্রার্থী মাহাবুব উদ্দিন সেলিম-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৮১ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ

গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন সেলিম প্রচার প্রচারনায় এগিয়ে ও আলোচনার শীর্ষে রয়েছেন।

কাপাসিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে চায়ের দোকানে প্রধান আলোচনার বিষয় হচ্ছে কে হবে পরবর্তী উপজেলা চেয়ারম্যান। এরই ধারাবাহিকতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে এ-ই মুহুর্তে আলোচনার শীর্ষে রয়েছেন তৃণমূল থেকে উঠে আসা ছাত্রজীবন থেকে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত থাকা জেলাপরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন সেলিম।
বঙ্গবন্ধুর আদর্শ লালনকারী, সৎ, সাহসী, নীতি ও আদর্শবান বঙ্গবন্ধুর এক লড়াকু সৈনিক, সদা হাস্যোজ্জ্বল মাহবুব উদ্দিন সেলিম। উপজেলার প্রতিটি প্রান্তরে প্রকৃত অর্থে উন্নত, আধুনিক, শান্তি-সমৃদ্ধির আবাসস্থল হিসাবে গড়ে তুলতে তার রয়েছে দৃঢ় অঙ্গীকার।

সাংবাদিককের সাথে সৌজন্য সাক্ষাৎকালে নতুন প্রজন্মের আইকন, তারুণ্যের অহংকার উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি, কলেজ শাখা ছাত্র সংসদের সাবেক ভিপি মাহবুব উদ্দিন সেলিম বলেন, মানুষের শাসক নয়, সেবক হতে চাই, জনগণের কল্যাণে কাজ করতে চাই। ভবিষ্যতেও সর্বস্তরের মানুষের সহযোগিতা অব্যাহত রাখতে চাই এবং সকলের প্রতি যতটুকু সম্ভব সাহায্যে সহযোগিতা করার জন্য আমার প্রচেষ্টার কোনো কমতি নেই। তিনি আরো বলেন, ব্যক্তি উদ্যেগে মানুষের কল্যাণে সবসময় কাজ করা সম্ভব। সর্বাত্মকভাবে সমাজের সেবা করতে হলে জনপ্রতিনিধি হওয়ার বিকল্প নাই। বিশেষ করে সরকারী অনুদান তৃণমূলের সর্বস্তরের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে সমাজের সামগ্রিক কল্যাণ সাধন করা সম্ভব। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের মধ্যো দিয়ে জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা নিয়ে আমি এলাকায় কাজ করছি। আমার প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডকে, চাঁদাবাজ, মাদক, কিশোর গ্যাং, ভূমিদস্যু, সালিশ বাণিজ্য, যৌতুক, বাল্য বিবাহ, নারী নির্যাতন ও ইভটিজিং মুক্ত সমাজ গঠনের লক্ষে উপজেলা পরিষদকে একটি দৃষ্টিনন্দন আধুনিক স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলতে সকলের সহযোগিতা ও সর্বস্তরের জনগণের দোয়া, আশীর্বাদ ও সমর্থন চাই।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com