1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

দোয়ারাবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় এলজিইডি অফিসের কার্য সহকারীর মৃত্যু-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৭৫ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় দোয়ারাবাজার উপজেলা এলজিইডি অফিসের কার্য সহকারী মাহফুজুর রহমান (২৯) নিহত হয়েছেন। তিনি মঙ্গলবার দুপুরে উপজেলা প্রকৌশলী অফিস থেকে জনতা ব্যাংকে নিজের বেতন ভাতাদি উত্তোলন করে ছাতক থেকে ফেরার পথে ছাতক কিবরিয়া কমিউনিটি সেন্টারের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন।বিকেলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে পরিবারসহ উপজেলা প্রকৌশলী অফিসের সব সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসে। তিনি দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী অফিসে ২০২১ সালে পুকুর ও খাল উন্নয়ন প্রকল্প (আইপিসিপি) কার্য সহকারী পদে যোগদান করে ছিলেন। মাহফুজুর রহমান নাটোর জেলার লালপুর উপজেলার দিলালপুর গ্রামের মাজেদ আলীর পুত্র। তাঁর মৃত্যুতে উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ সহ উপজেলা ঠিকাদার এসোসিয়েশনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com