1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সিলেটে অর্ধ কোটি টাকার ভারতীয় চিনিসহ চার চোরাকারবারি আটক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১৪৮ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

সিলেটে ৫১ লাখ টাকা মূল্যের ভারতীয় চিনিসহ ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে। আটক চারজন হলেন, মোঃ সাজ্জাদ হোসেন (৪৩),মোঃ রাজন মিয়া (২১), রাসেল আহমদ (৩০) ও নূর মোহাম্মদ (৩০)। শুক্রবার (১০ মে) সকালে শাহপরাণ (রাঃ) থানার জালালাবাদ ক্যান্টনমেন্টস্থ সিনেমা হল গেটের সামনে থেকে ভারতীয় চিনিসহ দুটি ট্রাক জব্ধ করে পুলিশ।

জানা গেছে, শুক্রবার সকাল সাতটার দিকে শাহপরাণ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জালালাবাদ ক্যান্টনমেন্টস্থ সিনেমা হলের গেটের সামনে থেকে দু’টি ট্রাকে ভর্তি ৪৫০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাক দুটি জব্ধ করে। চিনির আনুমানিক বাজার মুল্য ৫১ লাখ ৬৬ হাজার টাকা বলে জানা গেছে। একই সাথে ভারতীয় চোরাই ব্যবসার সাথে সম্পৃক্ত ৪ জনকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ- কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে শাহপরাণ (রঃ) থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com