1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

সিলেটের ৩ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যারা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৮৫ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিএনপির বহিস্কৃত নেতা শাহ আলম স্বপন, জৈন্তাপুর উপজেলায় লিয়াকত আলী ও কোম্পানিগঞ্জ উপজেলায় মজির উদ্দিন বে- সরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাত ৮ টায় বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসব ফলাফল জানা গেছে। গোয়াইনঘাট উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ফারুক আহমদকে পরাজিত করে বিজয়ী হয়েছেন সিলেট জেলা বিএনপির বহিস্কৃত নেতা শাহ আলম স্বপন। তিনি ঘোড়া প্রতিকে পেয়েছেন ৪৫ হাজার ৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক আহমদ মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ২৬ হাজার ৭৭০ ভোট। জৈন্তাপুর উপজেলা পরিষদের নির্বাচনে আনারস প্রতিকে ৩৭ হাজার ৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র প্রবাসী আবদুল গফ্ফার চৌধুরী কাপ-পিরিচ প্রতিকে পেয়েছেন ২৩ হাজার ৯৫৬ ভোট। কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদকে পরাজিত করে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাক মজির উদ্দিন। তিনি আনারস প্রতিকে ভোট পেয়েছেন ২৮ হাজার ৭১৮। নিকতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান শামীম আহমদ মোটরসাইকল প্রতিকে পেয়েছেন ২১ হাজার ৯১১ ভোট।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com