1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে পৌর সভায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিবাইডার, ফোরলেন সড়কসহ ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন—এমপি মিলন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা-গাজীপুর সংবাদ  football predictions: أفضل الطرق للاستفادة من مباراة أستراليا ضد مصر প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান-গাজীপুর সংবাদ  জামালপুরে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে হত্যা মামলা, এলাকায় তোলপাড়-গাজীপুর সংবাদ  Online vs Traditional Poker: How to Bet with Foreign Companies Without a Deposit ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক-গাজীপুর সংবাদ  জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ কাপাসিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ-গাজীপুর সংবাদ 

জামালপুরে এইচএসসির প্রবেশপত্র না পেয়ে ৯৬ শিক্ষার্থীর পরীক্ষা দেওয়া অনিশ্চিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৮০ টাইম ভিউ

স্টাফ রিপোর্টার।

আগামী ৩০ জুন সারা দেশে একযোগে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সারা দেশের শিক্ষার্থীরা যখন পরীক্ষা নিয়ে ব্যস্ত তখন প্রবেশপত্র না পেয়ে হতাশায় ভুগছে জামালপুর শহরের বেলটিয়াস্থ শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের ৯৬ জন শিক্ষার্থী। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে

চরম অসন্তোষ বিরাজ করছে।
অভিভাবকদের অভিযোগ, তাদের সন্তানরা দুইবছর এই বিদ্যালয়ে লেখাপড়া করেছে। তারা নিয়মিত বেতন৷ ও ফি পরিশোধ করেছেন। ফর্মফিলাপ ও রেজিষ্ট্রেশন ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ১০ থেকে ১২ হাজার করে টাকা নেওয়া হলেও তাদের ফর্ম ফিলাপ ও রেজিষ্ট্রেশন করা হয়নি। প্রিন্সিপালের অবহেলায় তাদের সন্তানদের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে অভিভাবকরা দুশ্চিন্তায় পড়েছেন।
শিক্ষার্থীরা জানায়, গত ২৩ জুন সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশপত্র বিতরণ করা হয়েছে। অথচ তারা বিদ্যালয়ে গিয়ে জানতে পারেন তাদের প্রবেশপত্র আসেনি। এরপর পরীক্ষার্থীরা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে প্রবেশ পত্র দেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে গিয়ে পরীক্ষার্থীরা জানতে পারে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের কলেজ পর্যায়ের কোনো অনুমোদন নেই। ফলে তাদের রেজিষ্ট্রেশন ও ফর্ম ফিলাপ হয়নি।
শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল হুমায়ুন কবীর জানান, এ ঘটনায় কলেজের প্রিন্সিপাল রেজাউল ইসলাম সেলিমকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে পরিচালনা পর্ষদ। আর যেসব শিক্ষার্থীরা অভিযোগ করেছে, তাদের সাথে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি ।
এ বিষয়ে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল রেজাউল ইসলাম সেলিম এর সাথে কথা হলে তিনি বলেন, সব ঠিক হয়ে যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com