1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

নবীগঞ্জে ছাত্রলীগ নেতা মাহি পুলিশের হাতে গ্রেফতার- আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১২৪ টাইম ভিউ

বুলবুল আহমেদ, হবিগঞ্জ (নবীগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জে রাজনৈতিক একটি মামলার এজাহার নামীয় এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

জানাযায়, গতকাল শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ দুলাল মিঞ্জার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ৩টার দিকে বিশেষ অভিযান চালিয়ে মাহিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি হলো-নবীগঞ্জ উপজেলার

আউশকান্দি ইউনিয়নের আমুকোনা গ্রামের মাহমুদ চৌধুরী পুত্র মাহি চৌধুরী (নাছিম)। সে আউশকান্দি ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা ছিল। এ ব্যাপারে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কালাম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার থানা পুলিশ হবিগঞ্জ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে হবিগঞ্জ কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com