1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ভারতীয় চিনি ৪৪ বস্তা সহ ১টি পিকআপ গাড়ী জব্দ, গ্রেফতার ১-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ টাইম ভিউ

সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ

দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের লেদারকান্দি টাওয়ারের সামনে বৃটিশ পয়েন্ট টু বালিউরাগামী রাস্তার উপর এক অভিযান চালিয়ে ৪৪ বস্তা ভারতীয় চিনি ও ১টি পিকআপসহ ১জনকে গ্রেফতার করে থানা পুলিশ। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক’র দিক নির্দেশনায় ও  একটি গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন থানার এসআই মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ৬ই নভেম্বর বুধবার ভোর  সকালে ভারতীয় চিনি বহনকারী ১টি পিকআপসহ একজন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গৌরিপুর গ্রামের বিল্লাল হোসেন’র পুত্র আরমান মিয়া(২০)। উল্লেখিত আসামীর দখলে থাকা শূল্ক ফাঁকি দেয়া ভারত থেকে আনা চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনয়নকৃত ৪৪ বস্তা ভারতীয় চিনি। চিনির মোট পরিমান ২২০০ (দুই হাজার দুইশত কেজি) জব্দ করা হয়। এই সংক্রান্তে বিশেষ ক্ষমতা আইনে ০১টি মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com