1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

বিজয় দিবসে সেলুন পাঠাগার বিশ্বজুড়ে স্থাপন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক

মহান বিজয় দিবস উপলক্ষে সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র সৌজন্যে নতুন প্রজন্মের পাঠাভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে বুক সেলফ বিতরণ করা হয়েছে।

সোমবার ১৬ ডিসেম্বর সন্ধ্যায় নোয়াখালীর মাইজদী কোর্ট হাসপাতাল রোডের সুধারাম থানার ফেসিয়াল সেলুনে তা উদ্বোধন করেন সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র প্রতিষ্ঠাতা কবি গোলাম মাওলা জসিম। এ সময় তিনি সেলুন মালিক টংকেশ্বরের হাতে বুক সেলফ তুলে দেন।

এ সময় জসিম বলেন,নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণরা এগিয়ে চলেছে বীর দর্পে।নিত্যনতুন আইডিয়া সংযোজনে তারা দৃষ্টান্ত স্থাপন করেছে।এসব অভিনব কৌশল রপ্ত করতে তাদের প্রচুর পড়াশোনা করতে হয়েছে।তার মুলে রয়েছে অনুশীলন আর আর অনুশীলন।সঠিক পাঠাভ্যাস হতে পারে তাদের মুল নিয়ামক। এক্ষেত্রে বই অন্যতম অনুসঙ্গ।তাই তরূণদের আহবান জানাব,তারা যেন তাদের প্রতিটি মূল্যবান সময়কে কাজে লাগায়।সেলুনে গিয়ে সিরিয়ালের ফাঁকে বই পড়ে অবসর সময় কাজে লাগিয়ে তাদের মেধা আরো শানীত করবে বলে আমার বিশ্বাস।

তিনি আরো বলেন,বাংলা ভাষা যেখানে আছে, ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ সেখানে পৌঁছে দেয়ার চেষ্টা করছি। ইতিহাস জানতে হলে বই পড়তে হবে।তার সাথে বই পড়ার অভ্যাস গড়ে তোলার বিকল্প নেই।বিজয়ের আনন্দে আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে হবে। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ, ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের ব্যক্তিগত অর্থায়নে তার নিজ এলাকা নোয়াখালীতে রতনের সেলুনে বই ও বুক সেলফ বিতরণের মাধ্যমে এ ব্যতিক্রমী কার্যক্রম শুরু হয়।যার ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন জেলার সেলুনে স্থাপন করা হচ্ছে বুক সেলফ, আর এতেই সেলুন পরিনত হচ্ছে পাঠাগারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com