1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

নাটোরে সিংড়া উপজেলায় ২ নং ডাহিয়া ইউনিয়নের আয়োজনে জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৮ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নাটোরের সিংড়া উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়ন কৃষকদলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ শনিবার বিকেলে নাটোরের সিংড়া উপজেলা ২নং ডাহিয়া ইউনিয়নে কঞ্চিভদ্রা মাদ্রাসা মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২ নং ডাহিয়া ইউনিয়ন কৃষকদলের আহবায়ক আমজাদ হোসেনের সভাপতিত্বে ।এসময় উপস্থিত ছিলেন , নাটোর জেলা সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ, সিংড়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও ২ নং ডাহিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম বুলবুল, জেলা কৃষক দলের সদস্য হারুন অর রশিদ, এম এ হেলাল, আমিনুল ইসলাম,ওমর ফারুক, সাবেক কৃষক দলের সভাপতি আফসারুজ্জান, আব্বাস উদ্দিন, সোহেল রানা,কাজী জাকারিয়া সহ ২ নং ডাহিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে তার সুযোর্গ সন্তান জনাব তারেক রহমান সামনের দিনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সব সংগঠনের সাথে মতবিনিময় করছে তারই প্রেক্ষিতে তার নির্দেশনায় প্রতিটি জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ হচ্ছে । এরই ধারাবাহিকতায় আজ নাটোরের সিংড়া উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের কৃষক সমাবেশ হচ্ছে। পর্যায় ক্রমে নাটোর জেলায় সকল ইউনিয়নে কৃষক সমাবেশ হবে। সবাই কে সামনের দিনে নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয় যুক্ত করে সেই দিকে নেতা কর্মিদের আহবান জানানো হয।দলের ভিতর কোন ভেদাভেদ না রেখে সামনের নির্বাচনে কি ভাবে বিএনপিকে জয়লাভ করা যায় সেই দিকে নেতা কর্মিদের সুসংগঠিত করার দিকে নজর রাখতে বলা হয়।দলের ভিতর কোন হাইব্রিড ঢুকে দলের ক্ষতি করতে না পারে সেই দিকে সবার দৃষ্টি রাখতে হবে। বিএনপির অনেক সংগঠন থাকলেও তারেক রহমান কৃষক দলের উপর বেশী নজর দিয়েছেন তাই তার এই ভালোবাসাকে আমাদের সকলকে মর্যাদা দিতে হবে এবং কৃষক দলকে সুসংগঠিত করতে হবে। বিএনপির রাজনীতিকে শক্তিশালী করতে সকল সংগঠনের সাথে কৃষক দলকেও সুসংগঠিত করতেই ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। কৃষকদের সচেতন করতে পারলে তৃণমূল বিএনপি অনেক শক্তিশালী হবে। কৃষকের মহনতেই নতুন বাংলাদেশ গড়তে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com