1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

গলাচিপায় শারীরিক প্রতিবন্ধীকে কুপিয়ে জখম, থানায় মামলা নিতে ওসির গরিমসি।।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১২৩ টাইম ভিউ

নজরুল ইসলাম আলীমঃ-

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সোলায়মান খান নামের এক শারীরিক প্রতিবন্ধীকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছেন স্থানীয় সন্ত্রাসীরা।অভিযোগ সূত্রে জানা যায় যে, স্থানীয় মৃত মোন্তাজ আলী খানের শারীরিক প্রতিবন্ধী পুত্র মোঃ সোলায়মান খানের সাথে দীর্ঘদিন যাবৎ একই এলাকার মোঃ শাহআলম মুন্সির পুত্র এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ নামে খ্যাত মোঃ নুরজামাল, মৃত নবিনাজ খানের পুত্র মোঃ দুলাল খান, মোঃ শাহআলম মুন্সির পুত্র মোঃ আনিস মুন্সী, সুলতান খানের পুত্র মোঃ রুবেল খান,আশ্রাফ হলদারের পুত্র মোঃ মুকুল হাওলাদারদের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলিয়া আসতেছিল এবং

বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে তাদের ভোগদখলীয় রেকর্ডীয় সম্পত্তিতে জোরপূর্বক ভাবে বাধা দিয়ে আসতেছিল।তারই জের হিসেবে উক্ত আওয়ামী সন্ত্রাসী দোসরা গত ২৯ এপ্রিল রাত আনুমানিক ০৮ঃ০০ ঘটিকার সময় শারীরিক প্রতিবন্ধী মোঃ সোলায়মান খান (যাহার প্রতিবন্ধী কার্ড নং ৪৬২৯১৯৫২১৭-০৩) ভাড়ায় চালিত মোটরসাইকেলে গলাচিপা আসার পথিমধ্যে পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী নুরজামাল,মোঃ দুলাল খান,আনিছ খান,রুবেল খান, মুকুল হাওলাদার সহ অজ্ঞাত নামা ৪/৫ ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে তাকে মৃত্যু ভেবে সন্ত্রাসীরা চলে যায়। পরে তাকে মুমূর্ষ অবস্থায় স্থানীয় লোকদের সহায়তায় গলাচিপা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য বড় তো চিকিৎসক তার অবস্থার অবনতি দেখলে তাকে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বর্তমানের শারীরিক প্রতিবন্ধী ।এ ব্যাপারে আহত শারীরিক প্রতিবন্ধী মোঃ সোলায়মানের স্ত্রী মোসাঃ আকলিমা বেগম গত ৩০ এপ্রিল গলাচিপা থানায় উক্ত সন্ত্রাসীদের বিবাদী করে একটি লিখিত এজাহার দায়ের করেন। এ বিষয়ে ভুক্তভোগী সোলেয়মানের স্ত্রী আকলিমা বেগম অভিযোগ করে জানান,তার শারীরিক প্রতিবন্ধী স্বামী বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে থাকা অবস্থায়ও গত ৩০ এপ্রিলের গলাচিপা থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ খানা এখন পর্যন্ত গলাচিপা থানার ওসি এখন পর্যন্ত এজাহার হিসেবে গণ্য না করে বরং বিবাদীদের দ্বারা প্রভাবিত হয়ে এই অসহায় ভুক্তভোগীদেরকে বিভিন্ন হামলা মামলার হুমকি দিয়ে আসতেছেন বলে জানান।তাই ভুক্তভোগী আকলিমা বেগম পটুয়াখালী জেলা পুলিশ সুপার, বরিশাল রেঞ্জের ডিআইজি সহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com