1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
*ছৈলা আফজালাবাদে পরিষদের নতুন ভবন নির্মাণে স্থান পরিদর্শন* প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ পরিকল্পনা-গাজীপুর সংবাদ  ছাতকের চলিতারবাক গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত-৯-গাজীপুর সংবাদ  ছাতকে সম্পত্তি আত্মসাতের লক্ষে *প্রবাসীর পিতার উপর হামলা* গ্রেফতার-২ জন-গাজীপুর সংবাদ  ছাতকে ভূমি বিরোধে সংঘর্ষ: বাড়িঘরে হামলা-ভাঙচুর ও দোকান লুটপাটের অভিযোগ, নারীসহ আহত-১০-গাজীপুর সংবাদ  Schnelle Auszahlungen und sichere Zahlungen: Beste Online Casinos ohne LUGAS im Test The benefits of fast withdrawals at the Best Online Casino South Africa 2026: a পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত।-গাজীপুর সংবাদ  Understanding payment security: protecting your funds in online casinos কাপাসিয়ার শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলামের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষোভ প্রকাশ শিক্ষক ও সচেতন মহলের-গাজীপুর সংবাদ  Guida ai Migliori Online Casinò Non AAMS: tutto quello che devi sapere prima di

*ছৈলা আফজালাবাদে পরিষদের নতুন ভবন নির্মাণে স্থান পরিদর্শন* প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ পরিকল্পনা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ০ টাইম ভিউ

সেলিম মাহবুব, ছাতকঃ

ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের লক্ষ্যে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৯টায় গোবিন্দগঞ্জ থেকে নৌপথে বাংলাবাজারে অবস্থিত বর্তমান ইউনিয়ন পরিষদ ভবন এবং প্রস্তাবিত নতুন ভবনের স্থান পরিদর্শন করেন

প্রকল্প পরিচালক (ইউনিয়ন কমপ্লেক্স, ইস্কম প্রকল্প) ইঞ্জি. এইচ. এম. রফিকুল ইসলাম, এলজিইডি সদর দপ্তরের ডিজাইন ইউনিটের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী বিভূতি মোহন পাল, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ইউনিয়ন কমপ্লেক্স, ইঞ্জি. মাহবুবুল আলম নয়ন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা প্রকৌশলী মোঃ আমির হোসেন, উপজেলা বিএনপির স্বাক্ষরপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আয়াতুল জামান, দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের চেয়ারম্যান হারুন উর রশিদ, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান এমরান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দিদার আলম, ছৈলা আফজালাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ মিয়া, অধ্যক্ষ মোস্তাবুর রহমান মোস্তাক, ইউপি সচিব অধির রঞ্জন দাস।

এসময় আরো উপস্থিত ছিলেন ছৈলা আফজালাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রউফ মাস্টার, যুগ্ম আহ্বায়ক আবাব মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য মো. নজির আহমদ ও দবির আহমদ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লালা মিয়া মজুমদার, সিনিয়র সহ-সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক ফজলু মিয়া ও শামিম আহমদ, ছাত্রনেতা ছাব্বির আহমদ, আলকাছ মিয়া জামাল উদ্দিন গিয়াসসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, ছাতক-দোয়ারাবাজার’র সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের আহ্বানে তারা প্রকল্প এলাকা পরিদর্শনে এসেছেন।

স্থানীয় মানুষের আন্তরিকতা ও সহযোগিতার মনোভাবের প্রশংসা করে তারা বলেন, ভবন নির্মাণের প্রয়োজনে এলাকাবাসী স্বেচ্ছায় জমি দিতে আগ্রহ প্রকাশ করেছেন।

তারা আরও জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নতুন ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

দীর্ঘদিনের পুরোনো ভবনের পরিবর্তে আধুনিক ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের উদ্যোগে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত নির্মাণকাজ শুরু ও নির্ধারিত সময়ে কাজ শেষ করে ভবনটি উদ্বোধনের দাবি জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com