
সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের চালিতারবাক গ্রামে দুপক্ষের সংঘর্ষে মধ্যস্থতাকারী সহ ৯ জন লোক আহত হয়েছেন। সোমবার দুপুরে উভয় পক্ষের বসত বাড়িতেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে চলিতারবাক গ্রামের মৃত রোয়াব আলীর পুত্র ইদ্রিস আলী (৪৫), নাসির উদ্দিন (৩৫), ইলিয়াস (৩৭), জামাল মিয়া (২৮) এক পক্ষ এবং অপর পক্ষ জিতু মিয়ার পুত্র তেরাব আলী (৬০), আব্দুল মালিকের পুত্র জসিম উদ্দিন (৩৫), ফয়জন নুরের পুত্র সুহেল মিয়া (৩০) এর মারামারি হয়েছে।
ডিএসবি সুত্র থেকে প্রাপ্ত সংবাদে জানাগেছে, ইদ্রিস আলীর পরিবারের লোকজন অত্যান্ত খারাপ প্রকৃতির লোক। তারা এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করিয়া বেড়ায় বিধায় গ্রাম ও এলাকার লোকজন তাদেরকে বাড়ি আসতে বাঁধা নিষেধ করতো। তারা এখন অন্য এলাকায় এখন বসবাস করছেন।
সোমবার চালিতারবাক ও কান্দিরগাঁও গ্রামের লোকজনদের মধ্যে টাকা পয়সার লেনদের বিষয়ে একটি বিচার-শালিস ছিল। এ শালিসে কয়েক গ্রামের লোকজন সেখানে উপস্থিত ছিলেন। এ সুযোগে পূর্ব বিরোধের জের ধরিয়া তেরাব আলী, জসিম উদ্দিন ও সোহেল এর বাড়িতে হামলা চালায় ইদ্রিস আলী ও তার পক্ষের লোকজন। এ সময় পাল্টা হামলা ও সংঘর্ষ বাঁধে দুই পক্ষের মধ্যে।
সংঘর্ষে একজন শালিসকারী ও ৯ জন লোক গুরুতর আহত হয়েছেন। আহত জসিম উদ্দিন, সুহেল, ইদ্রিস আলী, জামাল ও ইলিয়াস-কে স্থানীয় লোকজন উদ্ধার করে কৈতক ২০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। পরে গুরুতর দুইজন-কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ছাতক থানার এস আই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান, ছাতক থানার ওসি (তদন্ত) ঝলক মোহন্ত।
Leave a Reply