1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে ভাতিজার বটি দার আঘাতে চাচী খুন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৮০ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

দোয়ারাবাজারে দুই পারিবারের কলহের জের ধরে খু’ন হয়েছেন এক নারী।

ভাতিজার দা’র আঘাতে চাচী মোছাঃ রুকশানা বেগম (৩৫) খুন হয়েছেন। আহত হয়েছে মেয়ে মোছাঃ তোয়াহা আক্তার (০৪)।

শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এ হতাহতের ঘটনা ঘটেছে।

নিহত মোছাঃ রুকশানা বেগম নিয়ামতপুর গ্রামের মোঃ ফিরুজ আলী”র স্ত্রী।

অভিযুক্ত মোঃ জসিম উদ্দিন (২৬ ) গ্রামের একই বাড়ির মৃত ওয়ারিছ আলীর পুত্র এবং ফিরুজ আলীর ভাতিজা।

পরকীয়ার কারণে পরিবারিক কলহের সৃষ্টি হয়েছে এবং এ থেকেই খুনের ঘটনা ঘটেছে।

মোঃ জসিম উদ্দিন সন্ধ্যায় তার চাচীকে উত্যক্ত করে এ নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে বটি দা’ দিয়ে তাকে কুপিয়ে আহত করে।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত মোছাঃ রুকশানা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পর তার মৃত্যু হয়।

ঘটনার খবরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো: জাহিদুল হক। তিনি জানান, খুনিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com