1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

শ্রীপুরে বিদেশি মদ সহ আটক -২-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৬৩৭ টাইম ভিউ

সাইফুল ইসলাম, নিজেস্ব প্রতিবেদক:

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকা থেকে ১৬০পিচ বিদেশি বোতল সহ গাজীপুর জেলা ডিবি পুলিশের হাতে আটক।

২১ জুন ২০২৫, শুক্রবার বেলা ১১:৩০ এর দিকে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল উপজেলার জৈনা ফুটওভার ব্রিজের নিচে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মাদকদ্রব্যসহ দুই যুবককে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পাকা রাস্তা উপরে মাদক পাচারের উদ্দেশ্যে একদল মাদক কারবারি অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঢাকাগামী একটি প্রাইভেটকার (মডেল-এন-২১-০০৭৬) থামিয়ে তল্লাশি করে। এ সময় গাড়ির ভেতর থেকে ৪টি প্লাস্টিকের বক্সে রাখা ১৬০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় বিদেশি মদ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো: ১. ইমন হোসেন (২৪), পিতা-মৃত আমির হামজা, গ্রাম-বোয়ালকান্দি, থানা-চৌহালী, জেলা-সিরাজগঞ্জ। ২. আরিফ হোসেন বাপ্পী ওরফে বাবু (২৪), পিতা-মৃত শাহাবুদ্দিন সাং- রৌহা জামতলা বাজার, ডাকঘর কুমলী, থানা- নেত্রকোনা সদর, জেলা – নেত্রকোনা ।

তাদের সঙ্গে থাকা অপর সহযোগী পালিয়ে যায়।ডিবি পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আটক কৃতরা স্বীকার করেছে তারা শ্রীপুর থানাধীন মাওনা এলাকার একজন মাদক ব্যবসায়ী তাজুল ইসলামের নিকট মাদক বিক্রির উদ্দেশ্যে এসেছিল।

আটক কৃতদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা নং-৪৫, তারিখ-২১/০৬/২০২৫, ধারা-৩৬(১) টেবিল ২৪(খ)/৪১ অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি তাজুল ইসলামকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

আসামিদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com