1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

ছাতকে মোবাইল কোর্টের সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৯-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৫৯২ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক থানা পুলিশের এক অভিযানে বিভিন্ন মামলায় ৯ জন আসামী গ্রেফতার করা হয়েছে। মোবাইল কোর্টের সাজাপ্রাপ্ত ৪ জন, গরু চুরির মামলায় ৩ জন এবং ওয়ারেন্টভূক্ত ২ জন আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার ২৭ জুন আসামীদের আদালতে সোপর্দ করা হয়। ছাতক থানার এসআই সিকান্দার আলী, এসআই রেজাউল করিম, এএসআই তোলা মিয়া, এএসআই মোঃ তাইজ উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।গ্রেফতারকৃতরা হলেন গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের হাইলকেয়ারী গ্রামের হুছন আলীর পুত্র জামিল মিয়া (৩৫), উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের ইলিয়াছ আলীর পুত্র সোহাগ মিয়া (২১), সিলেটের জৈন্তাপুর থানার বিড়াখাই গ্রামের সামসুল হকের পুত্র সুমন মিয়া (২৮), কোতোয়ালি থানার নয়া সড়ক এলাকার আব্দুন নুরের পুত্র আব্দুস সামাদ ফাহিম (৩৫), উত্তর খুরমা ইউনিয়নের নোয়াগাও গ্রামের আরব আলীর পুত্র সুজন মিয়া (২২) ও মোবাইল কোর্টের সাজাপ্রাপ্ত সুলতান হাওলাদার (৬৫), মোঃ সুজন মিয়া (৩০), মুজিবুর রহমান (৪০) এবং রিয়াজ হুসেন (২৫)। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান, গ্রেফতারকৃতদেরকে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com