
সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে উপজেলার ৯ টি ইউনিয়নের সকল ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে বিএনপির এক যৌথ কর্মী সভা বুধবার (২ জুলাই) বিকেলে গোবিন্দগঞ্জ পয়েন্টের সায়মা সাদি মহল সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন। বক্তব্যে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। বিএনপি’র ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে দোসর মুক্ত, স্বচ্ছ, যোগ্য এবং ত্যাগীদের নিয়ে কমিটি গঠন করতে হবে। বিএনপি ও নেতা কর্মীদের কলুষিত করার বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আমাদেরকে এইসব ষড়যন্ত্র প্রতিহত করে সামনে এগিয়ে যেতে হবে। যারা এতোদিন নির্বাচন চায় নি,তারা এখন আনুপাতিক নির্বাচন (পি আর পদ্ধতি) দাবি করে। দেশের জনগণ বুঝে গেছে এ গোষ্ঠী বা দলের ভোটার নেই। কাজেই জাতীয় নির্বাচনকে নানা ধরনের বান-চালের চেষ্টা করছে তারা। তিনি নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে বলেন, দুর্ঘটনা বার-বার ঘটেনি। আমরা জাতীয় নির্বাচন সহ সকল ক্ষেত্রে বিজয় অর্জন করতে চাই। ঐক্যবদ্ধ বিএনপির মাধ্যমে এটি সম্ভব হবে।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মাষ্টার ফজলুল করিম বকুলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরানের পরিচালনায় অনুষ্ঠিত ৯ টি ইউনিয়নের তৃণমূল বিএনপির কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি বর্তমান আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বর্তমান আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক শাহ্ শফিকুল আলম মতি যুগ্ম-আহবায়ক মোশাররফ হোসেন, আহবায়ক কমিটির সদস্য এডঃ আব্দুল কাহার, ছায়াদুজ্জাম ছায়াদ, কয়েছ আহমদ, রুহুল আমিন, ফয়জুর রহমান।
বক্তব্য রাখেন, সিংচাপইড় ইউনিয়ন থেকে বিএনপি নেতা শাহজাহান মিয়া,কুতুবুর রহমান, ভাতগাও ইউনিয়ন থেকে সোনা মিয়া, মনির উদ্দিন, সিরাজুল ইসলাম, চরমহল্লা ইউনিয়ন থেকে ছালিক আহমদ, আবুল লেইছ, কাপ্তান মিয়া, জাউয়াবাজার ইউনিয়ন থেকে কামাল উদ্দিন, আব্দুর রহিম মেম্বার, আব্দুল মুক্তাদির আলমগীর, আব্দুস সালাম নোমান, সেলিম আহমদ, উত্তর খুরমা ইউনিয়ন থেকে সাজ্জাদুর রহমান, আব্দুল আলীম, আব্দুল ওদুদ মির্জা, আজিজুর রহমান, দক্ষিণ খুরমা ইউনিয়ন থেকে শামীম আলম নুমান, রাকিব আহমদ, সুজন মিয়া, সাব্বির আহমদ, মুহসিন মিয়া, গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়ন থেকে জে ইউ আহার, আমিন উদ্দিন, সাদিকুর রহমান, আব্দুল হক, শাহ মীর আব্দুল হাই লিপু, দোলারবাজার ইউনিয়ন থেকে আঞ্জব আলী, নিজাম উদ্দিন, লুৎফুর রহমান ও ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন থেকে দিল হোসেন মেম্বার, নজির আহমদ ও ছালেহ আহমদ।
কর্মী সভায় উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও, ভাতগাও, ছৈলা-আফজলাবাদ, সিংচাপইড়, দোলারবাজার, চরমহল্লা, জাউয়াবাজার, উত্তর খুরমা, দক্ষিণ খুরমা ইউনিয়নের সকল ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply