1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সাক্ষরতার আলোয় এগিয়ে যাবে তাহিরপুর, গড়বে সমৃদ্ধ ভবিষ্যৎ-গাজীপুর সংবাদ  ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন-গাজীপুর সংবাদ  বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়ে ৩ যুবক নিখোঁজ *ভারতের কাশ্মীরে আছেন বলে পরিবার সুত্রের দাবি*-গাজীপুর সংবাদ  গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক-গাজীপুর সংবাদ  Unlock exclusive rewards at the best PayID casinos Australia: your guide to top bonuses BetWest Casino Canada login guide: secure access to play your favorite games Meilleurs casinos en ligne Suisse : l’expérience mobile pour parier en toute sérénité রাণীশংকৈলে ৫০০ পিস ইয়াবা ও এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে মেসার্স শরিফ টাইলস এন্ড সেনেটারীর (৩য়) শাখার নতুন শো-রুম’র উদ্বোধন হয়েছে-গাজীপুর সংবাদ

জিপিএ-৫ এর শীর্ষে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় ছাতকে এসএসসিতে পাশের হার ৬৭.৮০ শতাংশ,-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৭৫ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি সমমান পরীক্ষার ফলাফলে উপজেলার মধ্যে জিপিএ-৫ এর হারে শীর্ষ অবস্থানে রয়েছে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ১০৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৯৬ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪ জন শিক্ষার্থী। দ্বিতীয় স্থানে রয়েছে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে পরীক্ষায় ৩৬৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ২২৬ জন, জিপিএ-৫ পেয়েছে ১২ জন শিক্ষার্থী। ছাতক উপজেলায় এসএসসিতে পরীক্ষার্থী ছিলো ৩ হাজার ৩৯৮ জন, কৃতকার্য হয়েছেন ২ হাজার ৩০৪ জন, জিপিএ-৫ পেয়ছে ৭০ জন শিক্ষার্থী, পাশের হার শতকরা ৬৭.৮০%। উপজেলার মঈনপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৬২ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১২০ জন, ৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে । সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ থেকে ১০৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৯২ জন, জিপিএ-৫ পেয়েছে ৬ জন শিক্ষার্থী। ছাতক সিমেন্ট ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয় ও সিলেট পাল্প এন্ড পেপার মিল উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সমতা উচ্চ বিদ্যালয় ও কলেজ, আনুজানি জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, ঝিগলী উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ২ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়, একতা উচ্চ বিদ্যালয়, হাজী জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে একজন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উপজেলার মোগলগাও মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ২ জন কৃতকার্য হয়েছেন, পাশের হার ৬.৬৭। মনিরগাতি উচ্চ বিদ্যালয় থেকে ৬৩ জন অংশ নিয়ে কৃতকার্য হন ২৩ জন, উত্তর সুরমা আজমত আলী উচ্চ বিদ্যালয় থেকে ৫৫ জন অংশ নিয়ে ২৪ জন কৃতকার্য হন।পালপুর উচ্চ বিদ্যালয় থেকে ৯৬ জন অংশ নিয়ে ৬৮ জন কৃতকার্য, হায়দরপুর উচ্চ বিদ্যালয় থেকে ৩৬ জন অংশ নিয়ে ৩৪ জন কৃতকার্য, বাংলাবাজার সামারুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৫৯ জন অংশ নিয়ে কৃতকার্য ২৭ জন, ইসলামপুর উচ্চ বিদ্যালয় থেকে ৫৮ জন অংশ নিয়ে কৃতকার্য ৪৫ জন, নতুনবাজার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ১২৪ জন অংশ নিয়ে কৃতকার্য ৭২ জন, পাইগাও উচ্চ বিদ্যালয় থেকে ১৯১ জন অংশ নিয়ে কৃতকার্য ১২৬ জন, খুরমা উচ্চ বিদ্যালয় থেকে ১৩৯ জন অংশ নিয়ে কৃতকার্য ৮৪ জন, শুকুরুন্নেছা চৌধুরী স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে ৬৫ জন অংশ নিয়ে কৃতকার্য ২৪ জন, গণিপুর উচ্চ বিদ্যালয় থেকে ৬৫ জন অংশ নিয়ে কৃতকার্য ৩৯ জন, জাহিদপুর উচ্চ বিদ্যালয় থেকে ৩৭ জন অংশ নিয়ে কৃতকার্য ২৫ জন, এলপি উচ্চ বিদ্যালয় থেকে ৩৯ জন অংশ নিয়ে কৃতকার্য ৩৩ জন, বুরাইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৩৮ জন অংশ নিয়ে কৃতকার্য ২৬ জন, চরমহল্লা বাজার উচ্চ বিদ্যালয় থেকে ৬২ জন অংশ নিয়ে কৃতকার্য ৩৭ জন, সিবিপি উচ্চ বিদ্যালয় থেকে ১০১ জন অংশ নিয়ে কৃতকার্য ৪৮ জন, শাহজালাল উচ্চ বিদ্যালয় থেকে ৬৬ জন অংশ নিয়ে কৃতকার্য ৫২, হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় থেকে ৭৪ জন অংশ নিয়ে কৃতকার্য ৪১, জনতা উচ্চ বিদ্যালয় থেকে ৬৮ জন অংশ নিয়ে কৃতকার্য ৫২ জন, জালালাবাদ উচ্চ বিদ্যালয় থেকে ৩১ জন অংশ নিয়ে কৃতকার্য ১৬ জন, ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ৫৭ জন অংশ নিয়ে কৃতকার্য ৩৮ জন, সালেহা খাতুন কুর্শী মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬৩ জন অংশ নিয়ে কৃতকার্য ৪৩ জন, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে ১১২ জন অংশ নিয়ে কৃতকার্য ৯৬ জন, এলংগি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ৩৪ জন অংশ নিয়ে কৃতকার্য ১৯ জন, আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয় থেকে ৬০ জন অংশ নিয়ে কৃতকার্য ৩৯ জন, বড়কাপন আটগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে ৫১ জন অংশ নিয়ে কৃতকার্য ২৯ জন শিক্ষার্থী। কারিগরি বোর্ডের অধীনে ছাতক সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ১৮৫ জন অংশগ্রহণ করে ১০৩ জন কৃতকার্য হয়েছেন, কারিগরি শাখায় চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫৫ জন অংশ নিয়ে কৃতকার্য হয়েছেন ৩৬ জন, জিপিএ-৫ পেয়েছেন ২ জন শিক্ষার্থী, হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় থেকে ৫৬ জন অংশ নিয়ে কৃতকার্য হয়েছেন ৩১ জন, এলংঙ্গী মডেল উচ্চ বিদ্যালয় থেকে ৮ জন অংশ নিয়ে কেউ কৃতকার্য হতে পারেন নি। কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ৩০৪ জন, কৃতকার্যের সংখ্যা ১৭০ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন শিক্ষার্থী, পাশের হার শতকরা ৫৫.৯২%। এদিকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে বুরাইয়া কামিল মাদরাসা থেকে ১০৩ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য ৮১ জন, জিপিএ-৫ পেয়েছে ৩ জন শিক্ষার্থী। শাহ সুফি মোজাম্মিল আলী দাখিল মাদরাসা থেকে ৩৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩৩ জন কৃতকার্য হন, ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা, ছাতক জালালিয়া ফাজিল মাদরাসা, লাকেশ্বর দাখিল মাদরাসা ও খরিদিচর আলিম মাদরাসা থেকে ১ জন করে জিপিএ-৫ পেয়েছে। কালারুকা ইসলামিয়া লতিফিয়া দাখিল মাদরাসা থেকে ৮৭ জন অংশ নিয়ে কৃতকার্য ৬৭ জন, গোবিন্দনগর ফাজিল মাদরাসা থেকে ৩৭ জন অংশ নিয়ে কৃতকার্য ৩৪ জন, জামেয়া- ইসলামিয়া বনগাও দাখিল মাদ্রাসা থেকে ৪৩ জন অংশ নিয়ে কৃতকার্য ৩২ জন, নতুনবাজার দাখিল মাদ্রাসা থেকে ৩৯ জন অংশ নিয়ে কৃতকার্য ২৫ জন, নূরুল্লাহপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ৩৭ জন অংশ নিয়ে কৃতকার্য ১০ জন, সিংচাপইড় ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ৪২ জন অংশ নিয়ে কৃতকার্য ২৫ জন, পালপুর জালালিয়া আলিম মাদ্রাসা থেকে ৭৩ জন অংশ নিয়ে কৃতকার্য ৪৮ জন, সিলেট পাল্প এন্ড পেপার মিলস দাখিল মাদ্রাসা থেকে ৩৬ জন জন অংশ নিয়ে কৃতকার্য ২৭, দোলারবাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ৪৭ জন অংশ নিয়ে কৃতকার্য ৩৭, কুমারকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ৫৯ জন অংশ নিয়ে কৃতকার্য ১৮, জাহিদপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ৫৭ জন অংশ নিয়ে কৃতকার্য ৫৩ জন, গাবুরগাও দারুল কুরআন দাখিল মাদ্রাসা থেকে ৬৪ জন অংশ নিয়ে কৃতকার্য ২৩ জন, দিঘলী রাহমানিয়া মহিলা মাদ্রাসা থেকে ২৫ জন অংশ নিয়ে কৃতকার্য ১০ জন, আল ইখওয় আল ইখওয়ান বালিকা দাখিল মাদ্রাসা থেকে ২২ জন অংশ নিয়ে কৃতকার্য ১৮, বনগাও ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ৬৬ জন অংশ নিয়ে কৃতকার্য ৩০, রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা থেকে ৫৯ জন অংশ নিয়ে কৃতকার্য ২১ জন, জামেয়া মোহাম্মদিয়া মুক্তিরগাও দাখিল মাদ্রাসা থেকে ৬৭ জন অংশ নিয়ে কৃতকার্য ৪১, ও মোহাম্মদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা থেকে ৩৩ জন অংশ নিয়ে কৃতকার্য ৩২ জন শিক্ষার্থী। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ছাতকের ২৪ টি মাদ্রাসা থেকে ১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন ৮৪৫ জন, জিপিএ-৫ পেয়েছে ৯ জন শিক্ষার্থী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com