1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাক্ষরতার আলোয় এগিয়ে যাবে তাহিরপুর, গড়বে সমৃদ্ধ ভবিষ্যৎ-গাজীপুর সংবাদ  ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন-গাজীপুর সংবাদ  বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়ে ৩ যুবক নিখোঁজ *ভারতের কাশ্মীরে আছেন বলে পরিবার সুত্রের দাবি*-গাজীপুর সংবাদ  গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক-গাজীপুর সংবাদ  Unlock exclusive rewards at the best PayID casinos Australia: your guide to top bonuses BetWest Casino Canada login guide: secure access to play your favorite games Meilleurs casinos en ligne Suisse : l’expérience mobile pour parier en toute sérénité রাণীশংকৈলে ৫০০ পিস ইয়াবা ও এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে মেসার্স শরিফ টাইলস এন্ড সেনেটারীর (৩য়) শাখার নতুন শো-রুম’র উদ্বোধন হয়েছে-গাজীপুর সংবাদ

দেশে ফিরেই বিশাল শোডাউন করলেন সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল কাদির-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৫৮৬ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

খেলাফত মজলিস মনোনীত সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির ২৯ আগস্ট ২০২৫ সকাল ৯:৪৫ ঘটিকায় সিলেট ওসমানী বিমান বন্দরে অবতরণ করলে খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সুনামগঞ্জ জেলা সহ সভাপতি মাওলানা ছদরুল আমীন, মাওলানা আকিক হোসাইন, সিলেট মহানগরী সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, সুনামগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম, আখতার হুসাইন আতিক, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল হাফিজ মাওলানা শিব্বির আহমদ, সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ জাবেদ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা কামাল উদ্দিন, শ্রমিক মজলিস সিলেট জেলা সভাপতি সাংবাদিক এম এ রহীম, খেলাফত মজলিস ছাতক উপজেলা সহ-সভাপতি প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুল হাই, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কাওছার আহমদ তালুকদার প্রমূখ ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

যুক্তরাজ্য থেকে দেশমাতৃকার টানে প্রত্যাবর্তন করা হাফিজ মাওলানা আব্দুল কাদির বিমানবন্দরে শুভেচ্ছা বিনিময় পরবর্তী রওয়ানা করেন নিজ জন্মভূমি ও সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারাবাজার)নির্বাচনী এলাকার দিকে।

শুরুতেই সুনামগঞ্জের প্রবেশদ্বার ও রাজনীতির কেন্দ্রস্থল গোবিন্দগঞ্জ পয়েন্টে অপেক্ষমাণ শত-শত দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের সাথে সাক্ষাতে মিলিত হন।

উপস্থিত দলীয় নেতাকর্মী ও জনসাধারণ তাদের প্রার্থী মাওলানা আব্দুল কাদিরকে নিয়ে প্রায় দেড় শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে ছাতকের ঐতিহ্যবাহী জাউয়াবাজারের উদ্দেশ্যে এগিয়ে যায় এবং ধারণ জামে মসজিদে জুম্মা আদায় করত: বাদ জুম্মা জাউয়া বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।

 

দিনব্যাপী নির্বাচনী শোভাযাত্রায় ২য় পথসভা অনুষ্ঠিত হয় ধারণ বাজারে, বেলা সাড়ে তিনটায় গাড়ি বহরসহ মোটরসাইকেল শোভাযাত্রা গোবিন্দগঞ্জে ৩য় পথসভায় মিলিত হয়।

বিপুলসংখ্যক নেতাকর্মী আর সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনস্রোত রওনা করে শিল্পনগরী ছাতকের দিকে, বাদ আসর অনুষ্ঠিত হয় ৪র্থ ও সর্ববৃহৎ পথসভা।

দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ী কামেলা ছুটে চলে সুরমা তীর ঘেষা উপজেলা দোয়ারা বাজারে, সেখানে সর্বশেষ পথসভার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

এসব পথসভায় বিভিন্ন স্পটে ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাত, সাধারণ সম্পাদক মাওলানা জসীম উদ্দিন, দোয়ারা বাজার উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন সাঈদ, ছাতক পৌর সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা উমায়রুল ইসলাম তাজুলের সঞ্চালনায় ছাতক-দোয়ারাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে দেওয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির।

এসব পথসভায় বিভিন্ন স্পটে দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, সহ সভাপতি মাওলানা ছদরুল আমীন, মাওলানা আকিক হোসাইন,সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, জেদ্দা মহানগরী সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুর রহমান, সুনামগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম, আখতার হুসাইন আতিক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ জাবেদ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, অফিস সম্পাদক মাওলানা আলী খান, ছাতক পৌর সভাপতি আলহাজ্ব মাওলানা জহির আহমদ, জেলা সহ প্রচার সম্পাদক ও ছাতক পৌর সাধারণ সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার, জেলা নির্বাহী সদস্য মাওলানা কামাল উদ্দিন, দোয়ারা বাজার উপজেলা সভাপতি মাওলানা মঈনুল হক, জেলা নির্বাহী সদস্য হাফিজ মাওলানা আবু সাঈদ, ইসলামী যুব মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি কে এম মোশাহিদ আলী, ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী, সুনামগঞ্জ জেলা ছাত্র মজলিসের সাবেক সভাপতি মাওলানা আব্দুর রহমান, খেলাফত মজলিস সিলেট কোতোয়ালি পশ্চিম শাখার সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, খেলাফত মজলিস দোয়ারা বাজার উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা জিয়া উদ্দিন, মাওলানা আজিজুর রহমান প্রমূখ।

সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির ভিন্ন ভিন্ন স্পটের বক্তব্যের শুরুতেই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে মুক্ত পরিসরে কথা বলতে পারায় আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং ছাতক-দোয়ারাবাসীকে ধন্যবাদ জানান।

মাওলানা আব্দুল কাদির ছাতক-দোয়ারাবাজারের কাঙ্খিত উন্নয়ন, অন্যায়- অবিচার দূরীকরণ, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মানে সকলের সহযোগিতা চান এবং ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন।

সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল কাদির আরো বলেন, দক্ষ, সৎ ও খুদা ভীরু জনপ্রতিনিধি নির্বাচন ছাড়া বৈষম্যহীন সমাজ গড়া, শিক্ষা- চিকিৎসায় এগিয়ে যাওয়া এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

সে লক্ষ্যেই ছাতক-দোয়ারাবাজারের সার্বিক উন্নয়ন ও পরিবর্তন করতে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেওয়াল ঘড়ির পক্ষে সর্বসাধরণের সমর্থন ও ভোট চান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com