1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ 

টাঙ্গুয়ার হাওর রক্ষায় প্রশাসনের অভিযান:নিষিদ্ধ জাল আগুনে পুড়ে ধ্বংস-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

টাঙ্গুয়ার হাওর রক্ষায় সরকারের সুরক্ষা আদেশ জারি বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (৯ নভেম্বর) তাহিরপুর উপজেলার নয়হাল জলমহালে প্রশাসন পরিচালিত জোরদার অভিযান সম্পন্ন হয়েছে। অভিযানে অবৈধ বাঁশের বেড়া, চায়না দোয়ারি ও নেটজাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের মূল্য প্রায় ৭ লক্ষ টাকা।

জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়ার নির্দেশে এবং উপজেলা নির্বাহী অফিসার মো.মেহেদী হাসান মানিকের তত্ত্বাবধানে,সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

তাহিরপুর উপজেলার চৌকস উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন,আমি এই উপজেলায় যোগদানের পর থেকে টাঙ্গুয়ার হাওরের জীব বৈচিত্র্য রক্ষা ও মৎস সম্পদ রক্ষায় বারংবার মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের অবৈধ জাল, ছাই, কোনাজাল পুড়িয়ে ধ্বংসের পাশাপাশি জরিমানা করা হয়েছে। টাঙ্গুয়ার হাওরে কেউ অবৈধভাবে মাছ পাখি জীব বৈচিত্র্য নষ্ট করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ ব্যাপারে শাহরুখ আলম শান্তনু বলেন,টাঙ্গুয়ার হাওর রক্ষায় সরকারের সুরক্ষা আদেশ জারি বাস্তবায়নের লক্ষ্যে,অভিযানে আজকে নয়হাল বিল থেকে বিপুল পরিমাণ মাছ ধরার নিষিদ্ধ সরঞ্জাম চায়না দোয়ারি ও নেটজাল উদ্ধার করে আগুনে পুড়ে ভস্মীভূত করেছি। রাষ্ট্রীয় স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের ফলে নয়হাল বিলের মূল জলাধার দখলমুক্ত হয়েছে এবং মৎস্য প্রজননের প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধার হয়েছে। স্থানীয়রা প্রশাসনের পদক্ষেপকে হাওরের ভবিষ্যতের জন্য সাহসী ও যুগান্তকারী উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন। তারা বলেন,টাঙ্গুয়ার হাওর শুধু জলাভূমি নয়,এটি দেশের জীববৈচিত্র্যের অমূল্য সম্পদ। প্রশাসনের দৃঢ় পদক্ষেপ হাওরের জীবন বাঁচিয়েছে।

উল্লেখ্য,আগে স্থানীয় প্রভাবশালী চক্র হাওরের কিছু অংশ দখল করে অবৈধভাবে মাছ আহরণ করছিল। উপজেলা প্রশাসনের সঙ্গে তাহিরপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা সক্রিয়ভাবে অভিযানে অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com