
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এস এম মাসুদ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মাদুলি বিলে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। গত ৩০ ডিসেম্বর ২০২৫, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক। বিলে ড্রেজার বা ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে কৃষি জমি ও পরিবেশের ক্ষতি করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানকালে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত বিভিন্ন অবৈধ সরঞ্জামাদি আটক ও জব্দ করা হয়। ঘটনাস্থলে অবৈধভাবে মাটি কাটার দায়ে সংশ্লিষ্টদের ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও সরঞ্জামগুলো জব্দ করা হয়েছে। “পরিবেশ রক্ষা এবং আবাদি জমি রক্ষায় প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। জনস্বার্থে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক। দীর্ঘদিন ধরে একটি চক্র রাতের আঁধারে মাদুলি বিলের মাটি লুটে আসছিল বলে অভিযোগ ছিল। প্রশাসনের এই সাহসী পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় সচেতন মহলের দাবি, কৃষি জমি রক্ষায় এ ধরনের নিয়মিত তদারকি অত্যন্ত জরুরি।
Leave a Reply