1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীশংকৈলে শিক্ষক সমিতির নির্বাচন সভাপতি মানিক, সম্পাদক মোশাররফ-গাজীপুর সংবাদ  সুরমা নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী-গাজীপুর সংবাদ  WinWin Apostas: A Plataforma de jogos Abrangente de Apostas e Diversão de Cassino Win Win Bet: Wyczerpujący Poradnik po Oferowanej Platformie Do Gier ছাতক সিমেন্ট কোম্পানী শ্রমিক ইউনিয়ন বি-৮০”র উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকের চরমহল্লায় বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন কর্মসূচি ও সভা-গাজীপুর সংবাদ  বিনা চিকিৎসায় ধুঁকছেন গুণী সংগীত শিল্পী রব: সহায়তার জন্য আকুল আবেদন-গাজীপুর সংবাদ  খুব শীঘ্রই বাজারে আসছে সাংবাদিক খান মেহেদীর সম্পাদনায় দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪-গাজীপুর সংবাদ জামালপুরে অবৈধ দুটি ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত-গাজীপুর সংবাদ  ছাতকে মহান মে দিবস পালিত, শ্রমিকদের বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের জোরালো বার্তা “একটি গোষ্ঠী নারীদের দূরে ঠেলে রাখতে চায়”-গাজীপুর সংবাদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৪১ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে ইফতার মাহফিল যেন রূপ নিল এক রাজনৈতিক ও সামাজিক বার্তার মঞ্চে। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা একটা ক্রান্তিলগ্নে বাস করছি। যেখানে একটি গোষ্ঠী নারীদের দূরে ঠেলে রাখতে চায়।”শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপি ও মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চিন্তাগুলোকে একত্রিত করার সময় এখন এসেছে বলে ভরা হলরুমে নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন,

আমাদের চিন্তা-ভাবনাগুলো কেমন যেন ছড়িয়ে ছিটিয়ে গেছে। আজকে সেই ভাবনাগুলোকে একত্রিত করতে হবে। সমাজকে এগিয়ে নিতে হলে সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে।
তিনি ইঙ্গিত দেন,দেশের বর্তমান বাস্তবতায় সামাজিক সংহতি ও মূল্যবোধ পুনর্গঠন অত্যন্ত জরুরি। বিশেষ করে নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া উন্নয়ন ও গণতন্ত্র পূর্ণতা পেতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন,সমাজকে গড়ে তুলতে হলে আজকে অবশ্যই নারীদের সামনে সমানভাবে নিয়ে আসার প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। নারীরা প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের পেছনে ঠেলে দিলে জাতি কখনোই এগোতে পারবে না। তিনি আরও বলেন, একটি আধুনিক, প্রগতিশীল ও মানবিক রাষ্ট্র গঠনের জন্য নারী-পুরুষদের সমান অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। বক্তব্যের শেষাংশে তিনি সকলকে উদ্দেশ করে বলেন, আসুন, সবাই মিলে বাংলাদেশকে একটি ভালোবাসার রাষ্ট্র হিসেবে গড়ে তুলি। তার এই বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাড়া পড়ে। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বিশ্লেষকরা মনে করছেন, নারীর অধিকার ও অংশগ্রহণের প্রশ্নে মির্জা ফখরুলের এই বক্তব্য কেবল রাজনৈতিক ভাষণ নয়—বরং সাম্প্রতিক সামাজিক বিতর্কের প্রেক্ষাপটে একটি তাৎপর্যপূর্ণ অবস্থান। বিশেষ করে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ ও সামাজিক মূল্যবোধের প্রশ্নে এই বার্তা ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থার ইঙ্গিত বহন করছে। ইফতারের আধ্যাত্মিক আবহে দেওয়া এই বক্তব্য যেন হয়ে উঠে সামাজিক ন্যায়, সমতা ও ভালোবাসাভিত্তিক রাষ্ট্র গঠনের এক দৃঢ় অঙ্গীকার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com