1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তে পুশইন ও হত্যা বন্ধে দৃঢ় পদক্ষেপের দাবি, রাণীশংকৈলে জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী,সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয়-গাজীপুর সংবাদ  Odpowiedzialne podejście do hazardu Jak stawiać bez ryzyka “নিজেও দুইবার চীন সফর করেছি, ঠাকুরগাঁওয়ের উন্নয়নে চীনের সহযোগিতা চাই” —মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  তরুণ হৃদয়ে নজরুলের দ্রোহ ও মানবতার দীপশিখা জ্বালাতে হবে—উপাচার্য ড. ইশরাফিল শাহীন-গাজীপুর সংবাদ  বর্ষীয়ান সাংবাদিক নেতা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত’র ৭২তম জন্মবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামী রাজন মিয়া পুলিশের হাতে গ্রেফতার-গাজীপুর সংবাদ  Test 11/06/2026 Обзор казино Azino777 ইপসার রেইজ প্রকল্পের জব ফেয়ার:যুবশক্তিকে দক্ষ জনশক্তি ও কর্মসংস্থানের প্রত্যয়ে-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় ডেনমার্ক প্রবাসীর জমি দখল ও দফায় দফায় নৃশংস হামলার অভিযোগ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১০৮ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

বিদেশে হাড়ভাঙা খাটুনি খেটে দেশের অর্থনীতির চাকা সচল রাখা এক রেমিট্যান্স যোদ্ধার জীবন এখন নিজ জন্মভূমিতেই বিপন্ন। দীর্ঘ ৩৩ বছর ডেনমার্ক ও জার্মানিতে প্রবাস জীবন কাটিয়ে দেশের টানে ফিরে আসা জহিরুল হক চৌধুরী এখন নিজ ভূমিতেই পরবাসী। বিগত সরকারের আশীর্বাদপুষ্ট এক প্রভাবশালী ভূমিদস্যু সিন্ডিকেটের কবলে পড়ে পৈতৃক সম্পত্তি হারানো এবং দফায় দফায় নৃশংস হামলার শিকার হয়ে বিচারহীনতার আর্তনাদ করছেন এই দ্বৈত নাগরিক। বৃহস্পতিবার (৭ মে) কাপাসিয়া বাজার নিউ মার্কেটে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই প্রবাসী তার ওপর হওয়া অমানুষিক নির্যাতন ও সম্পদ দখলের রোমহর্ষক বিবরণ তুলে ধরেন।
জহিরুল হক চৌধুরী জানান, একজন প্রথম শ্রেণির রেমিট্যান্স যোদ্ধা হিসেবে মাসে গড়ে ৩ লাখ টাকা দেশে পাঠিয়ে তিনি মাতৃভূমির অর্থনীতিতে অবদান রাখছেন। তিনি ডেনমার্ক বিএনপির সক্রিয় রাজনীতির সাথে যুক্ত এবং সাবেক মন্ত্রী মরহুম ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ্‌র সময়ে কাপাসিয়া যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে রাজপথে সক্রিয় ছিলেন। অথচ এই রাজনৈতিক ও অর্থনৈতিক পরিচয় তাকে সুরক্ষা দিতে পারেনি ভূমিদস্যুদের হাত থেকে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, কাপাসিয়া বাজারের অসাধু ব্যবসায়ী ও বিগত স্বৈরাচারী সরকারের দোসর নির্মল বণিক এবং তার সহযোগী হানিফ গংরা গত ১৭ বছর ধরে তার পরিবারের ওপর জুলুম চালিয়ে আসছে। ২০২০ সালের মার্চে নির্মল বণিকের নির্দেশে তার ভাইয়ের ওপর রড ও চাপাতি দিয়ে হামলা চালানো হয়। পুলিশের উপস্থিতিতেই নিজ বাসভবনে ঢুকে তাকে কুপিয়ে জখম করা হয়, যার ফলে মাথায় ১৭টি সেলাই দিতে হয়েছিল। গত বছরের জানুয়ারিতে ডেনমার্ক থেকে দেশে ফেরার মাত্র কয়েকদিনের মাথায় সীমানা প্রাচীর দিতে গেলে ২০-৩০ জন সন্ত্রাসী জহিরুল হকের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধর করা হয়। সর্বশেষ গত ২০ এপ্রিল জমিতে কাজ করতে গেলে পুলিশের প্রভাব খাটিয়ে পুনরায় বাধা প্রদান ও গ্রেফতারের হুমকি দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, কাপাসিয়া বাজারের নিউ মার্কেট এলাকায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পাশে তাদের পৈতৃক ১০ শতাংশ জমি জোরপূর্বক দখল করে দোকানঘর নির্মাণ করে ভাড়া খাচ্ছে নির্মল বণিক সিন্ডিকেট। এছাড়া তার বড় ভাই আনোয়ারুল হকের ক্রয়কৃত সাড়ে ৩ বিঘা

জমির সম্মুখভাগের অংশ দখল করে সেখানে অবৈধভাবে ৫ তলা ভবন নির্মাণ করা হয়েছে। সকল বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও মালিকরা নিজেদের জমিতে প্রবেশ করতে পারছেন না। সংবাদ সম্মেলনে জহিরুল হক বিস্ময় প্রকাশ করে বলেন, “একজন সাধারণ মুদি দোকানি থেকে নির্মল বণিক আজ ৮টি আলিশান বাড়ির মালিক। এই অবৈধ সম্পদের উৎস কী?” তিনি অভিযোগ করেন, কাপাসিয়া থানার তৎকালীন কিছু অসাধু কর্মকর্তা অভিযোগ নেওয়া তো দূরের কথা, উল্টো ভূমিদস্যুদের পক্ষ নিয়ে তাদের হয়রানি করেছেন। অশ্রুসিক্ত চোখে এই প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমরা প্রবাসীরা দেশকে ভালোবাসি বলেই দেশে বিনিয়োগ করি। কিন্তু আজ আমরা জান-মালের নিরাপত্তাহীনতায় ভুগছি।” তিনি অবিলম্বে সন্ত্রাসী নির্মল বণিকের গ্রেপ্তার, অবৈধ সম্পদ নিয়ে দুদকের তদন্ত এবং বেদখল হওয়া জমি উদ্ধারের দাবি জানান। এসময় জহিরুল হকের পরিবার ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com