
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যাবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে “ভূমিসেবা মেলা ২০২৬”। উপজেলা ভূমি অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সেবাপ্রার্থীরা নামজারি, খাজনা প্রদান, ভূমি উন্নয়ন কর, পর্চা সংশোধনসহ বিভিন্ন বিষয়ে সরাসরি সেবা গ্রহণ করেন।
ভূমিসেবা মেলার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক। তাহিরপুর উপজেলা বিএনপি আহ্বায়ক বাদল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ, বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ, উপজেলা প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা রাহুল রাব্বি, শাওন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও শিক্ষক বৃন্দ।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান সরকার ভূমি সেবাকে সহজ ও হয়রানিমুক্ত করতে নিরলসভাবে কাজ করছে। এখন মানুষ ঘরে বসেই অনেক ভূমি সেবা পাচ্ছে। ভূমি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে জনগণের ভোগান্তি আরও কমে আসবে।”
উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন, “আগে ভূমি সংক্রান্ত কাজে সাধারণ মানুষকে নানা জটিলতার মুখোমুখি হতে হতো। এখন ডিজিটাল ব্যবস্থার কারণে সেবা অনেক সহজ হয়েছে। জনগণের আস্থা অর্জনে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।”এলাকার সাধারণ মানুষ যেন সেবা নিতে এসে হয়রানির স্বীকার হতে না হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, “ভূমি সেবা মেলার মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের কাছে দ্রুত, সহজ ও স্বচ্ছ সেবা পৌঁছে দেওয়া। জনগণ যাতে হয়রানি ছাড়া ভূমি সেবা পায়, সেজন্য উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সেবার মান আরও উন্নত করা হচ্ছে।”
Leave a Reply