1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ 

ডোপ টেস্টে নির্দোষ,উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিবেদন অপপ্রচারের শিকার হাফিজ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১১০ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক,

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপ প্রচারের শিকার অভিযোগ উঠেছে , ভিডিওটির সঙ্গে বিভ্রান্তিকর ও ভুল তথ্য সংযোজন করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলে নিরাপত্তা বাহিনীর দায়িত্বে অবহেলার অভিযোগ নতুন নয়। তবে এ ধরনের পরিস্থিতিকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একে অপরের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি এমনই এক ঘটনায় আলোচনায় এসেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের জেনারেল শাখায় ডিউটি বণ্টনের দায়িত্বে থাকা হাবিলদার মো. হাফিজ।

অভিযোগ উঠেছে, একটি পুরোনো ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে। অভিযোগ রয়েছে, ভিডিওটির সঙ্গে বিভ্রান্তিকর ও ভুল তথ্য সংযোজন করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, ঘটনাটি ঘটার সময়ই বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছিল। ২০২৩ সালের মার্চ মাসে বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল থেকে মো. হাফিজের ডোপ টেস্ট (মাদক শনাক্তকরণ পরীক্ষা) সম্পন্ন করা হয়।

ডোপ টেস্টের প্রতিবেদন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) এবং রেলওয়ে পূর্বাঞ্চল নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড্যান্টের কাছে পাঠানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, পরীক্ষার ফলাফলে মো. হাফিজের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি এবং তাকে নির্দোষ হিসেবে বিবেচনা করা হয়েছে।

এ বিষয়ে হাবিলদার মো. হাফিজ বলেন, “একটি পুরোনো ভিডিও ব্যবহার করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিষয়টি পুরোপুরি সত্য নয়। ২০২৩ সালে রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত করেছে এবং রেলওয়ে হাসপাতাল থেকে মাদক শনাক্তকরণ পরীক্ষাও করা হয়েছে। সেখানে আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। এবং আমার বিরুদ্ধে করা প্রতিবেদনটির আগে আমার কোন বক্তব্যও নেওয়া হয়নি। একটি কুচক্রী মহল আমাকে বদলি করার উদ্দেশ্যে ভুল তথ্য ছড়িয়ে আমার মানহানি করছে।”

এদিকে, সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, পুরোনো ঘটনার ভিডিও নতুনভাবে প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর পেছনে একটি স্বার্থান্বেষী মহল সক্রিয় রয়েছে। তারা এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com