1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ 

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থী শিক্ষক অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ে পুলিশ সুপার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১২৭ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের আলিনগর উচ্চ বিদ্যালয়ে
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে আন্তরিক মতবিনিময়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা, স্বপ্ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় আলোচনা করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম।

অদ্য ৭ জুন (রবিবার) দুপুরে জঙ্গল সলিমপুর এলাকার আলিনগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে ইতিবাচক পরিবেশে বেড়ে উঠতে ঘটনমূলক আলোচনা করেন।

পুলিশ সুপার বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেন এবং তাদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় শিক্ষার্থীরা আসন্ন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা পুলিশ সুপারকে অবহিত করে এবং খেলাধুলার সরঞ্জামসহ ব্রাজিল ও আর্জেন্টিনা দলের জার্সি প্রদানের অনুরোধ জানায়। পুলিশ সুপার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় খেলাধুলার সামগ্রী প্রদানে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে তিনি আগামী বৃহস্পতিবার একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয়ের নির্দেশনা প্রদান করেন।

পরে তিনি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয় এবং তারা নিরাপদ, সুস্থ ও ইতিবাচক পরিবেশে বেড়ে উঠতে পারে, সে বিষয়ে শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপারের উপস্থিতিতে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত হয় এবং বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সঙ্গে প্রাণবন্ত আলোচনা করে। তিনি শিক্ষার্থীদের স্বপ্ন, শিক্ষা, নিরাপত্তা, ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন।

পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করেন, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।

পরিশেষে পুলিশ সুপার জঙ্গল সলিমপুর এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় জনগণ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com