1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
পীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি আটক, গ্রেফতার ৫-গাজীপুর সংবাদ  Mostbet Magyarországi Ajánlások 2026 আধুনিক কৃষি ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে গলাচিপায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  সিলেট রেঞ্জ অতিরিক্ত ডিআইজি’র সুনামগঞ্জ জেলা পুলিশের হিসাব শাখা ১ম অর্ধ-বার্ষিক পরিদর্শন-গাজীপুর সংবাদ  গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক-গাজীপুর সংবাদ  মোহনা টিভিতে বেআইনি ক্ষতিপূরণবিহীন চাকরিচ্যুত:গণমাধ্যমকর্মীদের অনিশ্চয়তা-গাজীপুর সংবাদ  জঙ্গল সলিমপুরে শিক্ষার্থী শিক্ষক অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ে পুলিশ সুপার-গাজীপুর সংবাদ  বাকেরগঞ্জে চাঁদাবাজি হামলা ভাঙচুর লুটপাটে কথিত ‘ইউনুচ বাহিনীর’ তাণ্ডব-গাজীপুর সংবাদ  ২ ঘন্টায় অপহরণকৃত প্রবাসী উদ্ধার,৪ অপহরণকারী আটক: র‍্যাব-৭-গাজীপুর সংবাদ  নতুন বাংলাদেশের চমক, জঙ্গল সলিমপুর সেনাবাহিনীর নিয়ন্ত্রণে উন্নয়নের নতুন অধ্যায়-গাজীপুর সংবাদ 

বাকেরগঞ্জে চাঁদাবাজি হামলা ভাঙচুর লুটপাটে কথিত ‘ইউনুচ বাহিনীর’ তাণ্ডব-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৫ টাইম ভিউ

বিশেষ প্রতিনিধি

বরিশাল বাকেরগঞ্জ উপজেলার মধ্য গোমা এলাকায়
হামলা ভাঙচুর লুটপাটে কথিত ‘ইউনুচ বাহিনীর’ দৌরাত্ম্য তান্ডবে নিরাপত্তাহীনতা জীবনঝুঁকিতে ভুক্তভোগী এলাকাবাসী। চাঁদা না দেওয়ায় দোকান ভাঙচুরের অভিযোগ ভুক্তভোগী মিজানুর রহমান রিবু’র।

কথিত ‘ইউনুচ বাহিনী’র বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ উঠেছে। সর্বশেষ রবিবার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মিজানুর রহমান রিবুর একটি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী মিজানুর রহমান রিবু অভিযোগ করে বলেন, পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ইউনুচ খানের নেতৃত্বাধীন মাসুদ খান, শাহাআলম খান, শাহিন খান, অহিদ হাং, জহিরুল, সিরাজ, মিরাজ, সবুজ, তাসলিমা, হাসিনা, ময়না, সুমনসহ আরও কয়েকজন ও তার পরিবারের লোকজন তার দোকানে হামলা চালায়। এ সময় তারা দোকানের আসবাবপত্র ভাঙচুর, মালামাল লুটপাট এবং তাকে মারধর করে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে তার জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, আবুল কাসেম খানের ছেলে ইউনুচ খানের নেতৃত্বে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে চাঁদাবাজি, জমি ও বালুমহল দখল, সালিশের নামে অর্থ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। প্রতিবাদ করলে হামলা ও হুমকির মুখে পড়তে হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিলুর রহমান বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযুক্ত ইউনুচ খানের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com