1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

২ ঘন্টায় অপহরণকৃত প্রবাসী উদ্ধার,৪ অপহরণকারী আটক: র‍্যাব-৭-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৬৮ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম: জীবন বাঁচাতে সক্ষম হয়েছে র‍্যব-৭। কাতার প্রবাসী চুয়েট প্রকৌশলী মোঃ মনিরুল হকের যেখানে বেঁচে থাকাই ছিল চ্যালেঞ্জিং দিতে হতো ৩ লক্ষ টাকা মুক্তিপন। কিন্তু র‍্যবের চোখকে ফাঁকি দিতে পারেনি অপহরণকারী চক্র। জঙ্গল হতে অপহরনের দুই ঘন্টার মধ্যে উদ্ধার ও ০৪ অপহরণকারীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

অদ্য ০৭ জুন (রবিবার) চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় র‌্যাব-৭ এর কমান্ডার তৌহিদের নেত্রীত্বে বন্দর থানা ডেবার পার এলাকার গভীর জঙ্গল হতে আটক।

আটকৃত হলেন, অপহরণকারী অভিযুক্ত ১। মোঃ রোহান(২০), পিতা-খাজা মিয়া, সাং-মইন্ন্যাপাড়া, ২। মোঃ সায়েম (২৩) পিতা-মোঃ ইসমাইল, সাং-মইন্ন্যাপাড়া, ৩। মোঃ সাদ্দাম হোসেন (২৮), পিতা- দেলোয়ার হোসেন, সাং- সন্দুরা পাড়া, ৪। মোঃ জিয়াউর রহমান, পিতা-জামাল হোসেন, সাং- মইন্ন্যাপাড়া সর্ব থানা- হালিশহর, জেলা-চট্টগ্রাম।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, ভুক্তভোগী ভিকটিম কাতার প্রবাসী চুয়েট প্রকৌশলী মোঃ মনিরুল হক অদ্য ০৭ জুন সকাল ১১টায় নিজ বাসা এন আর ভবন, মধ্যম মোহরা, সাফা মোতালেব কলেজ রোড, দিঘীপাড়, চান্দাগাঁও হতে বের হয়ে নিখোঁজ হয়ে যায়।

অনেক খোঁজাখোঁজি করে না পেয়ে ভিকটিমের পরিবার থানায়েএকটি সাধারণ ডায়েরি করে এবং ভিকটিমকে উদ্ধারের জন্য র‌্যাব বরাবর একটি আবেদন করেন। ভিকটিমের পরিবারের কাছে মোবাইল ফোনে একটি অজ্ঞাতনামা নাম্বার থেকে কল করে জানায় যে, ভিকটিম মোঃ মনিরুল হক তাদের হেফাজতে আছে এবং তাকে সুস্থ্য অবস্থায় ফেরত পেতে হলে অপহরণকারীরা ৩ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে।

র‌্যাব-৭ এর আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন রেলওয়ে একাডেমির সিএইসডি গোডাউনের সামনে ডেবার পাড়স্থ জঙ্গলের ভেতর হতে অভিযান পরিচালনা করে ভিকটিম কাতার প্রবাসী চুয়েট প্রকৌশলী মোঃ মনিরুল হক’কে উদ্ধারসহ কারীদের আটক করে।

গ্রেফতারকৃত আসামিদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com