1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

সিলেটের ভালো-ভালো কলেজের মতো শিক্ষা সহ সকল ক্ষেত্রে আমরাও ছাতক কলেজকে এগিয়ে নিতে চাই —-কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি-গাজীপুর সংবাদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ০ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেটঃ

বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জজেলা বিএনপির আহবায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, শুধুমাত্র কলেজের ইমারত নির্মাণ করে কলেজের উন্নয়ন সাধিত হবেনা। শিক্ষা ক্ষেত্রে আরো অনেক উন্নয়নের প্রয়োজন রয়েছে।

সিলেটের ভালো-ভালো কলেজের মতো শিক্ষা সহ সকল ক্ষেত্রে আমরা এ কলেজটি এগিয়ে নিতে চাই। যাতে ছাতকের শিক্ষার্থীরা আগামীতে সিলেটমুখী না হয়।

তিনি ছাতক সরকারি ডিগ্রী কলেজের জন্য লিফট সুবিধা সহ ৬ তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন।

এছাড়া কলেজের বিজ্ঞানাগার সংস্কারে ২ লাখ টাকা, খেলা ধুলা সামগ্রীর জন্য ১ লাখ টাকা, বিএনসিসির উন্নয়নে ১ লাখ টাকা, সাংস্কৃতিক ফান্ডে ১ লাখ টাকা, ছাত্রী কমন রুমের জন্য ২ লাখ টাকা, কলেজের অসুস্থ অফিস সহকারীর চিকিৎসা সহায়তার জন্য ৫০ হাজার টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন।

কলেজের শিক্ষার্থীদের পানীয়জলের সুবিধার জন্য ১০ টি ফিল্টার প্রদান সহ কলেজের বাঊন্ডারি নির্মাণ, মাঠ ভরাট, শহীদ মিনার ও রাস্তা সংস্কারের জন্য টাকা বরাদ্দ প্রদানের কথা ও বলেন তিনি।

শনিবার সকালে ছাতক সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন এসব কথা বলেন ও উন্নয়নের ঘোষণা দেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলসী চরণ দাসের সভাপতিত্বে
ও অধ্যাপক আলমগীর হোসেন এবং ইসমত আরা বেগমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতি, ছাতক কলেজের সাবেক অধ্যাপক হরিদাস রায়, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন।

বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক বিলাল আহমদ, হোসেনে আরা মুনতাহা, ফখর উদ্দিন স্বপন, রহিমা আক্তার হিরা, ছাত্র দল নেতা মাহদি আলম, ইশতিয়াক আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও গীতা পাঠ করেন ডেইজি রায়।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির
১ম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রভাষক রাজীব কুমার দাস, আনন্দ কুমার সরকার, উজ্জল কুমার দাস, জাকির আলী, একেএম বাকের হোসেন হাওলাদার, আব্দুল হামিদ, রুপা রানী তালুকদার, মোছা: ফরিদা বেগম, দিপালী রানী দাস, বিপ্লব রায়, হিরন্ময় শর্মা, পংকজ সরকার, হিসাব রক্ষক আব্দুর রহিম, যুবদল নেতা মো. মানিক মিয়া, ছাত্রদলের হুসাইন আহমেদ, আব্দুল বাকি মুহিত, সাচ্ছা আবেদীন, শাওন আহমেদ, রাহেল আহমেদ সহ ছাত্রদল নেতৃবৃন্দ,কলেজ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথি কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি কলেজে পৌছার পর তাঁকে কলেজের বিএনসিসির পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় ও পরে সন্মাননা ক্রেষ্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com