
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদে আইনের শাসন প্রতিষ্ঠায় অপরাধ দমনে সরকারের সফলতা ও পুলিশের সফলতায় বিরাট অর্জন নতুন ইতিহাস বলে দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুবাইয়ে গ্রেফতার বেআইনি নানা অপকাণ্ড হিসেবে শীর্ষ আলোচিত সাবেক আইজিপি বেনজীর আহমেদ! বাংলাদেশ সরকার পুলিশের ইতিহাসে মাইল ফলক বলে দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
রবিবার (১৪ জুন) গণমাধ্যমকে জানিয়েছে পুলিশ সদরদফতর। ১২ জুন বাংলাদেশ সরকারকে কূটনৈতিক তথ্যে অবগত করেছেন সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ-কে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদফতরের একটি দায়িত্বশীল সূত্র।
রবিবার (১৪ জুন) গণমাধ্যমকে দেওয়া তথ্যে ওই কর্মকর্তা জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার প্রেক্ষিতে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে আটক করে। গত ১২ জুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। আদালতের নির্দেশে এর আগে তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা ও রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছিল।
বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। দুদক এর আগে তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রায় ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা দায়ের করে।
এছাড়া দুর্নীতির মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন, গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং বিচার কার্যক্রমও শুরু হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পদে থাকা একজন সাবেক কর্মকর্তার বিদেশে গ্রেফতারের খবর নতুন করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে পরবর্তী আইনি ও কূটনৈতিক পদক্ষেপ কী হয়।
আপনার মতে, এই গ্রেফতার বাংলাদেশের দুর্নীতিবিরোধী অভিযানে কতটা গুরুত্বপূর্ণ? মন্তব্যে জানানিয়ে নিজস্ব মতামত প্রতিক্রিয়া জানিয়ে দুর্নীতি লুটপাট অপরাধমুক্ত বাংলাদেশ বিনির্মাণ সকলের প্রত্যাশা।
Leave a Reply