
তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নুর মিয়া।
সম্প্রতি বিদ্যালয়ে অনুষ্ঠিত অভিভাবক সদস্যদের সমর্থনের ভিত্তিতে তিনি নির্বাচিত হন।
নির্বাচিত হওয়ার পর বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
নুর মিয়া বলেন, “অভিভাবকদের আস্থা ও ভালোবাসায় আমি নির্বাচিত হয়েছি। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং অভিভাবক-শিক্ষক সম্পর্ক জোরদারে আমি আন্তরিকভাবে কাজ করব। সকলের সহযোগিতায় বিদ্যালয়কে আরও এগিয়ে নিতে চাই।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টরা নুর মিয়াকে অভিনন্দন জানিয়ে বলেন, একজন অভিভাবক প্রতিনিধি হিসেবে তিনি বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।
Leave a Reply