1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

সিলেট মাজার স্বচ্ছতা নিরপেক্ষতায় আলোচিত ডিসি সারওয়ার প্রত্যাহারে জনমনে গুঞ্জন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৫৮ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

দেশে আইন প্রশাসনের জনস্বার্থে আলোড়ন সৃষ্টিকারী ম্যাজিস্ট্রেট দের মধ্যে অন্যতম ইতিবাচক নানা কারণে প্রসংশিত আলোচিত বর্তমানে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। যিনি বর্তমান কর্তব্য সক্রিয় দায়িত্ব পালনে মাজারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার উদ্যোগ, শাহজালাল (রহ.) মাজারের ডেগ সিলগালা এবং নতুন দানবাক্স স্থাপনকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনায় শীর্ষ আলোচিত হয স্যোসাল মিডিয়া ও দেশজুড়ে মানুষের মুখে মুখে। জনমনে গুঞ্জন নাানা জল্পনা কল্পনা মধ্য দিয়ে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।

রবিবার (২১ জুন) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহার করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বর্তমানে নতুন দায়িত্ব অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে মো. সারওয়ার আলমকে নিযুক্ত করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা গেছে, সিলেটে দায়িত্ব পালনকালে মো. সারওয়ার আলম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় ছিলেন। সর্বশেষ সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার উদ্যোগ, শাহজালাল (রহ.) মাজারের ডেগ সিলগালা এবং নতুন দানবাক্স স্থাপনকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েন তিনি।

এদিকে সচেতন নগরবাসীর অনেকেই বলছেন, ঐতিহ্যবাহী দুই মাজারকে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটেই তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে প্রজ্ঞাপনে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com