1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম:
জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত-গাজীপুর সংবাদ  গলাচিপা থানার নবাগত ওসির সঙ্গে প্রেসক্লাব গলাচিপার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়-গাজীপুর সংবাদ  ফেঞ্চুগঞ্জের জলবায়ু মোকাবেলায় পি,পি এম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‍্যালী অনুষ্ঠিত হয়।-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিনের মাদককারবারি মামা-ভাগিনা ৩ হাজার পিস ইয়াবাসহ আটক-গাজীপুর সংবাদ Play real money games with Neosurf Casino Australia: top tips for using prepaid vouchers ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-গাজীপুর সংবাদ Fast and secure: A comprehensive look at Best PayID Casinos Australia for new players রাণীশংকৈলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন-গাজীপুর সংবাদ  বান্দরবানে দুর্গম ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর-গাজীপুর সংবাদ  Så spelar du på mobilcasino: en guide för spelare på språng

ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিনের মাদককারবারি মামা-ভাগিনা ৩ হাজার পিস ইয়াবাসহ আটক-গাজীপুর সংবাদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৫ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ রাজা হাসান রাজু (২৯) ও রাফায়েল হাসান হৃদয় (১৮) নামে দুইজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক দুজন সম্পর্কে আপন মামা-ভাগিনা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে অধিদপ্তর। সোমবার (২৯ জুন) সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ঠাকুরগাঁও–বালিয়াডাঙ্গীগামী সড়কে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ।
আটক রাজা হাসান রাজু বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার দারাব উদ্দীনের ছেলে। অপরদিকে রাফায়েল হাসান হৃদয় ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার নবীর হোসেনের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় রাজা হাসানের প্যান্টের পকেট থেকে ১ হাজার ৫০০ পিস এবং রাফায়েল হাসান হৃদয়ের প্যান্টের পকেট থেকে আরও ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট সংখ্যা ৩ হাজার পিস। সহকারী পরিচালক হারুন আর রশিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মামা-ভাগিনা দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় ইয়াবা ট্যাবলেটের অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(খ)/৪১ ধারায় ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আটক দুইজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com