1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ 

গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৯১ টাইম ভিউ

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা এক শিক্ষার্থীকে অপহরণ, শারীরিক নির্যাতন এবং মাদক সেবনে বাধ্য করে ভিডিও ধারণের অভিযোগে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা গজারিয়া থানার সামনে গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, একই প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী মো. রেদোয়ান আহমেদ হিমেলকে পরিকল্পিতভাবে অপহরণ করে দীর্ঘ সময় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পরে তাকে জোরপূর্বক মাদক সেবন করিয়ে ভিডিও ধারণ করা হয়েছে বলে দাবি করেন তারা।
শিক্ষার্থীরা জানান, ঘটনার পর হিমেলের পরিবারের পক্ষ থেকে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৭ জুন সন্ধ্যায় পরীক্ষার ফলাফল জানার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর হিমেলের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রাতে উপজেলার আব্দুল্লাপুর ও পুরান বাউশিয়া এলাকার তিন রাস্তার মোড়ে কয়েকজন যুবক তার পথরোধ করে তাকে তুলে নিয়ে যায়।

অভিযোগে সূত্রে আরও জানা যায়, নির্জন স্থানে নিয়ে হিমেলকে মারধর করা হয় এবং পরিবারের কাছে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তার হাতে মাদকদ্রব্য দিয়ে ভিডিও ধারণ করা হয়। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

 

হিমেলের পরিবার দাবি করেছে, অভিযুক্তরা পরবর্তীতে মোবাইল ফেরত দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে অর্থ দাবি করে। পরে স্থানীয়দের সহায়তায় অসুস্থ অবস্থায় হিমেলকে উদ্ধার করে বাড়িতে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, একজন শিক্ষার্থীর সঙ্গে এমন অমানবিক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে গজারিয়া থানার সেকেন্ড অফিসার এস আই (নিরস্ত্র) বিজন বাড়ৈ জানায়, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে
প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com