1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

শ্রীপুরে ভুল চিকিৎসার অভিযোগে প্রাণসংকটে মা ও নবজাতক, থানায় লিখিত অভিযোগ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১০ টাইম ভিউ

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজারে অবস্থিত আনোয়ারা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার-এ ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগে এক প্রসূতি মা ও তার নবজাতক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ জুলাই উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাসেমপুর এলাকার বাসিন্দা সাথী আক্তার নামের এক প্রসূতিকে গর্ভপাতজনিত সমস্যার চিকিৎসার জন্য আনোয়ারা হাসপাতালে নেওয়া হয়। পরিবারের সঙ্গে ১৫ হাজার টাকায় সিজারিয়ান অপারেশনের চুক্তি হলেও, হাসপাতালে কোনো চিকিৎসক উপস্থিত না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে রোগীর অভিভাবকের অনুমতি ছাড়াই এক অদক্ষ নার্স ও রিসেপশনে কর্মরত এক ব্যক্তির সহায়তায় নরমাল ডেলিভারি করানো হয় বলে অভিযোগ উঠেছে।

স্বজনদের দাবি, ডেলিভারির পর প্রসূতি মায়ের তলদেশে ছয়টি সেলাই দিতে হয়। এছাড়া, নবজাতককে গর্ভ থেকে বের করার সময় অদক্ষতার কারণে তার মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে, যার ফলে জন্মের পর থেকেই শিশুটির শ্বাসকষ্ট দেখা দেয়।

পরবর্তীতে নবজাতকের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার কথা বলে তাকে ময়মনসিংহের একটি বিশেষায়িত ক্লিনিকে নেওয়া হয়, যেখানে শিশুটিকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। একই সময়ে প্রসূতি মায়ের সেলাই খুলে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় বলে পরিবারের সদস্যরা জানান।

এ বিষয়ে অভিযুক্ত নার্স বিউটি আখতার-এর কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, হাসপাতালের মালিক জাহাঙ্গীরের নির্দেশে তিনি নরমাল ডেলিভারি করাতে বাধ্য হন। অভিযোগ রয়েছে, বিউটি আখতারের কোনো স্বীকৃত নার্সিং প্রশিক্ষণ নেই। এছাড়া, হাসপাতালের রিসেপশনে কর্মরত নাজমুল নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অ্যানেসথেসিয়া-সংক্রান্ত কাজ করে আসছেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা।বর্তমানে প্রসূতি মা ও নবজাতক দুজনই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এই বিষয়ে হাসপাতালের মালিক জাহাঙ্গীর আলমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

এ ঘটনায় রোগীর এক আত্মীয় বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )মোঃ শাহীনুর আলম বলেন, ইতিমধ্যে পুলিশ ঘটনার স্হল পরিদর্শন করেছে ,পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com