1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ 

গলাচিপায় নৌযান (যন্ত্রচালিত) শুমারির গণনাকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলেন ১৬৮ প্রার্থী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৮৩ টাইম ভিউ

মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর বিজ্ঞপ্তির আলোকে সারাদেশে নৌযান (যন্ত্রচালিত) শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রমের জন্য গলাচিপায় গণনাকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হকের কার্যালয়ের অডিটোরিয়ামে কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্য দিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিজ দায়িত্বে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র প্রস্তুতের তত্ত্বাবধান করেন। সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে সম্পূর্ণ সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হয়।
পরীক্ষা শুরুর আগে উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক ঘোষণা দেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের সুপারিশ, পক্ষপাতিত্ব বা অনিয়ম গ্রহণযোগ্য হবে না। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই গণনাকারী নিয়োগ দেওয়া হবে।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, পরীক্ষায় মোট ১৬৮ জন প্রার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জন্য মোট ৩৭ জন নারী-পুরুষ গণনাকারীকে নৌযান (যন্ত্রচালিত) শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রমে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com