1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

গলাচিপায় ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে যুবদল নেতা ইখতিয়ার রহমান কবির-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪৩ টাইম ভিউ

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিভিন্ন ওয়ার্ডে টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে তাদের বাড়ি বাড়ি যান কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সবসময় পাশে থাকার আশ্বাস দেন।
তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম তালুকদার, আব্দুস সোবহান, মনিরুজ্জামান নেছার ও আশরাফ উজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি শহিদুল ইসলাম, পৌর বিএনপি নেতা হানিফ খলিফা ও কামরুল ইসলাম, শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, শ্রমিক দল নেতা খলিলুর রহমান এবং যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে ইখতিয়ার রহমান কবির বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। তিনি বলেন, দুঃসময়ে দল-মতের ঊর্ধ্বে উঠে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “পৌরবাসী যদি আমার ওপর আস্থা রাখেন এবং সেবা করার সুযোগ দেন, তাহলে আগামী পাঁচ বছরের মধ্যে গলাচিপা পৌরসভার একটি রাস্তাও কাঁচা থাকবে না। পরিকল্পিত উন্নয়ন, আধুনিক অবকাঠামো এবং নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।”
তিনি আরও বলেন, গলাচিপা পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত পৌরসভায় রূপান্তর করতে তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করতে চান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com