1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম:
পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ: প্রধান অতিথি শাহ্ রিয়াজুল হান্নান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১২৫ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এস এম মাসুদ

গাজীপুরের কাপাসিয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে ২০২৫-২৬ সালের উপজেলার বিভিন্ন প্রাইমারি ও উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় কাপাসিয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল পর্ব শুরু হয়। কাপাসিয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সোলায়মান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক শাহ্ রিয়াজুল হান্নান।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইকবাল হায়দার সবুজ। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: সেলিম হোসেন আরজু, সভাপতি, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপি, আজগর হোসেন খান সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি, বিএনপি নেতা মহিবুর রহমান, বাচ্চু মিয়া যুগ্ন সম্পাদক সদর ইউনিয়ন বিএনপি, যুবদল নেতা টিটু। এছাড়াও দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি শাহ্ রিয়াজুল হান্নান বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ” ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে যারা কাপাসিয়ার মুখ উজ্জ্বল করেছে, তাদের এই মেধার মূল্যায়ন করা আমাদের দায়িত্ব। কাপাসিয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ কৃতি শিক্ষার্থীদের যেভাবে সম্মানিত করল, তা সত্যিই প্রশংসনীয়। এই পুরস্কার শিক্ষার্থীদের আগামী দিনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। আমরা চাই কাপাসিয়ার প্রতিটি সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করুক।” প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইকবাল হায়দার সবুজ বলেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইকবাল হায়দার সবুজ বলেন, “শিক্ষার্থীদের মেধার বিকাশ ও তাদের পড়ালেখায় আরও উৎসাহী করে তুলতেই আমাদের এই আয়োজন। উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে মেধার স্বাক্ষর রেখে যারা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে, তারা আমাদের গর্ব। কাপাসিয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ সব সময় শিক্ষার গুণগত মান ধরে রাখতে এবং শিক্ষার্থীদের পাশে থাকতে বদ্ধপরিকর। উপস্থিত সকল অতিথি, অভিভাবক ও শিক্ষকদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। পুরস্কার হাতে পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com