1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বন্যাদুর্গতদের পাশে মীর হেলালের পক্ষ থেকে সালাউদ্দিন আলী’র সহায়তা-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শন, মতবিনিময় সভায় কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি-গাজীপুর সংবাদ কাপাসিয়ায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ: প্রধান অতিথি শাহ্ রিয়াজুল হান্নান-গাজীপুর সংবাদ  গলাচিপায় চলাচলের পথ নিয়ে বিরোধ, আদালতে মামলা-গাজীপুর সংবাদ  ‘মরে গেলে কে দাফন করবে জানি না’—সন্তানদের অবহেলায় জীবিত থাকতেই নিজের কবর খুঁড়ে রাখলেন ঠাকুরগাঁওয়ের আয়েশা-গাজীপুর সংবাদ  বেলগাছা কলেজে নিয়োগ ও সনদ জালিয়াতির অভিযোগ: ৩০ শিক্ষক-কর্মকর্তাকে ১০ কোটির বেশি টাকা ফেরতের নির্দেশ-গাজীপুর সংবাদ  Pinco casino: мобилдик тиркемеде оюндарды ойноп, бонустарды алуу мүмкүнчүлүктөрү রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিফাত প্রধান এর পিতা বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে ​সোনার মূর্তি ও প্রাচীন মুদ্রার লোভ দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া ভাই-বোন গ্রেপ্তার-গাজীপুর সংবাদ  Beste Wettanbieter ohne OASIS im Test: Welche Boni und Quoten lohnen sich wirklich?

বন্যাদুর্গতদের পাশে মীর হেলালের পক্ষ থেকে সালাউদ্দিন আলী’র সহায়তা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম: মানুষ মানুষের জন্য”এই মানবিক মূল্যবোধকে ধারণ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল দুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলের মানবিক নৈতিক দায়িত্ব। মীর হেলালের পক্ষ থেকে হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সালাউদ্দিন আলীর বন্যাদুর্গতদের সহায়তা করেন।

মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপি। এরই অংশ হিসেবে ৪র্থ দফায় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি-এর পক্ষ থেকে বন্যাকবলিত নিম্নআয়ের ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও উপহার বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণকালে নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাউদ্দীন আলী বলেন, সাম্প্রতিক বন্যায় ইউনিয়নের বিভিন্ন এলাকার এক হাজারেরও বেশি পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেক পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র, কৃষিজমি এবং জীবিকার উৎস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি-এর নির্দেশনায় ধারাবাহিকভাবে ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, “মানুষ মানুষের জন্য”এই মানবিক মূল্যবোধকে ধারণ করেই ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল দুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের মুখে সামান্য হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে মানবিক দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহিলা প্যানেল চেয়ারম্যান ফাতেমা বেগম, ইউপি সদস্যা নিলুফার ইয়াসমিন, নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আজম, জাহাঙ্গীর আলম মুন্সী, উত্তর জেলা মৎস্যজীবী দলের সদস্য সেলিম হাসান, বিএনপি নেতা মন্নান, বাচ্চা, মোরশেদ আলম, রবিউল আলম বুলবুল, তাজুল ইসলাম, বখতিয়ার ইসলাম বাচ্চু, যুবদলের সদস্য সচিব নজরুল ইসলাম, মোহাম্মদ রাসেল, আহমেদ আরমান, গাজী রাসেলসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সুবিধাভোগী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও সামাজিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি-এর পক্ষ থেকে ধারাবাহিকভাবে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com