1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম:
ছাতক চোরাই মোটরসহ ও নৌকাসহ উদ্ধার অভিযানে নৌ পুলিশ, আটক-৪-গাজীপুর সংবাদ  Navigate the world of exclusive bonuses at Best Online Casinos & Pokies in Australia Unveiling the best PayID Casinos Australia: a guide to instant deposits and exciting pokies Discover top casino promotions of 2026: What every player should know Experience fast payouts and thrilling games at WildHub Casino প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) দায়িত্বে বিএনপি নেতা রাশেদ খাঁন-গাজীপুর সংবাদ  Flash Casino Online review: ontdek de beste spellen en bonussen in 2026 চ্যাম্পিয়ন স্পেন, ফিফা বিশ্বকাপে স্পেন’র দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা’র রেকর্ড-গাজীপুর সংবাদ  চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক নোয়াখালীর বিএনপি নেতা: জনমনে মিশ্র প্রতিক্রিয়া ক্ষোভ-গাজীপুর সংবাদ  সাংবাদিক বেলালসহ বিষাক্ত মদপানে রহস্যজনক মৃত্যু ২, আশঙ্কাজনক ১-গাজীপুর সংবাদ 

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক নোয়াখালীর বিএনপি নেতা: জনমনে মিশ্র প্রতিক্রিয়া ক্ষোভ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১০ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা ও বিএনপি নেতা মাহবুবের রহমান শামীমের নিয়োগকে কেন্দ্র করে চট্টগ্রামের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম জেলার বাইরের কোনো নেতাকে এই পদে নিয়োগ দেওয়ায় স্থানীয়দের একাংশের মধ্যে ক্ষোভ ও হতাশা লক্ষ্য করা গেছে।

রোববার (১৯ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে প্রশাসক পদে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক চট্টগ্রাম জেলার নয়, চট্টগ্রামের ইতিহাসের ভিন্ন ইস্যুতে রেকর্ড। এই নিয়োগকে চট্টগ্রামের রাজনীতির ইতিহাসে নজিরবিহীন বিরল ঘটনা উল্লেখে স্থানীয়রা প্রশ্ন তুলছেন, এত বড় ও ঐতিহ্যবাহী জেলায় কি নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্য স্থানীয় নেতা নেই? মিশ্র প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন রাজনৈতিক মহলে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে।

নিয়োগে রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(১) অনুযায়ী জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ মাহবুবের রহমান শামীম চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়, জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(৩) অনুযায়ী তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধাও পাবেন।

মোহাম্মদ মাহবুবের রহমান শামীম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে বিএনপির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

জনপ্রতিক্রিয়া ও বিতর্ক স্থানীয়দের ক্ষোভ ও আপত্তি ইতিহাস এবং ঐতিহ্যগতভাবে সমৃদ্ধ বৃহত্তর চট্টগ্রামের স্থানীয় নেতৃত্বকে বাদ দিয়ে অন্য জেলার (নোয়াখালী) একজন রাজনৈতিক নেতাকে চট্টগ্রাম জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ পদে প্রশাসক নিয়োগ দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সচেতন মহলে ব্যাপক সমালোচনা ও অসন্তোষ তৈরি হয়েছে।

বিতর্ক ও আলোচনায় চট্টগ্রাম বিভাগের অন্যতম প্রধান জেলা হওয়ার পরও এখানে যোগ্য নেতৃত্বের অভাব নেই—এমনটাই মনে করেন স্থানীয়রা। তাই ভিন্ন জেলা / নোয়াখালীর কোনো নেতাকে চট্টগ্রাম জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া নিয়ে জনমনে একধরনের আঞ্চলিক টানাপোড়েন ও মিশ্র প্রতিক্রিয়া কাজ করছে।

পরবর্তী পদক্ষেপ নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় মাহবুবের রহমান শামীম জানিয়েছেন, এই দায়িত্ব প্রদানের জন্য তিনি দলের চেয়ারপারসনের প্রতি কৃতজ্ঞ এবং জেলা পরিষদের আওতাধীন এলাকায় সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে উন্নয়নের জন্য কাজ করে যাবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com