1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ  ছাতকে এক সপ্তাহ ধরে সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (SIMT) ঢাকায় নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে রাজনৈতিক মামলায়-১ ও ওয়ারেন্টভুক্ত মামলায়-১ গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে পেট্রোল ঢেলে আগুন’ অর্ধকোটি টাকার ক্ষতি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১২৯ টাইম ভিউ

এসএম মাসুদ কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন সুলতানার বসতবাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ২৯ জুলাই বুধবার ভোরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ভাকোয়াদী গ্রামে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে টিনশেড বাড়ির চারটি কক্ষ, আসবাবপত্রসহ মূল্যবান সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় অর্ধকোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভাকোয়াদী গ্রামের জাকারিয়া খানের স্ত্রী ও মহিলা দল নেত্রী শারমিন সুলতানা বসতবাড়ির পাশেই ‘ভাকোয়াদী কিন্ডারগার্টেন’ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। সম্প্রতি জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাদের বাড়িতে দুর্বৃত্তরা ককটেল হামলা চালায়।
শারমিন সুলতানা জানান, ওমরাহ হজ পালন শেষে তাঁর পিতা-মাতা বুধবার সকালে দেশে ফেরার কথা থাকায় মঙ্গলবার তিনি জয়দেবপুরের হাড়িনালে পৈতৃক বাড়িতে গিয়েছিলেন। এই সুযোগে মঙ্গলবার দিবাগত শেষরাতে বা বুধবার ভোরে দুর্বৃত্তরা বাড়ির প্রধান গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরে থাকা মূল্যবান মালামাল সরিয়ে নিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং কাপাসিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। শারমিন সুলতানা আক্ষেপ করে বলেন, পরনের কাপড়টুকু ছাড়া আমাদের আর কিছুই অবশিষ্ট রইল না।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, শারমিন সুলতানার স্বামী জাকারিয়া খান চাকরির সুবাদে গাজীপুরে থাকেন। জমিজমা নিয়ে তাঁর সৎ মা সুরাইয়া বেগম, বোন অ্যাডভোকেট কুলসুম ও ভগ্নিপতি অ্যাডভোকেট আবু তাহের নয়ন দীর্ঘদিন ধরে তাঁদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। অপরাধী যে-ই হোক, তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে। এদিকে ঘটনার খবর পেয়ে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী এবং উপজেলা মহিলা দলের সভাপতি শাহনাজ পারভীন শিখাসহ দলীয় নেতা-কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com