1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম:
Love Casino UK: Discover the hottest non Gamstop casino games and features কাপাসিয়ায় শিক্ষা অফিসার রমিতা ইসলামের পাশে শিক্ষকরা: মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি-গাজীপুর সংবাদ  Casino zonder idin 2026: een gids voor het claimen van je welkomstbonus শায়খুল হুফফাজ মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব (রহ.)-এর ১ম স্মরণসভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে পেট্রোল ঢেলে আগুন’ অর্ধকোটি টাকার ক্ষতি-গাজীপুর সংবাদ  Pinco online casino: Hızlı para yatırma ve çekme yöntemleri মানসিক ভারসাম্যহীন কৃষকের পাশে মানবতার হাত: স্বেচ্ছাশ্রমে পাট কেটে, ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা-গাজীপুর সংবাদ  তৃণমূলে ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির বার্তা, রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা-গাজীপুর সংবাদ  *ছৈলা আফজালাবাদে পরিষদের নতুন ভবন নির্মাণে স্থান পরিদর্শন* প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ পরিকল্পনা-গাজীপুর সংবাদ  ছাতকের চলিতারবাক গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত-৯-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় শিক্ষা অফিসার রমিতা ইসলামের পাশে শিক্ষকরা: মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৫ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এস এম মাসুদ

গাজীপুরের কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলামের বিরুদ্ধে একটি বেসরকারি গণমাধ্যমে প্রচারিত ‘ভিত্তিহীন, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক’ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার (২৯ জুলাই) সকালে কাপাসিয়া উপজেলা পরিষদের চত্বরে ‘কাপাসিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ’-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে শিক্ষকদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন। বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলিমা আক্তার সুইটির সভাপতিত্বে এবং হরিমঞ্জুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শিক্ষা অফিসার রমিতা ইসলাম একজন অত্যন্ত সৎ, দক্ষ, যোগ্য, নিরপেক্ষ, মানবিক এবং শিক্ষক-শিক্ষার্থীবান্ধব কর্মকর্তা। কাপাসিয়ায় যোগদানের পর থেকে উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল তাঁর এই সুনাম ও কর্মদক্ষতাকে ক্ষুণ্ন করতে গণমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করেছে। শিক্ষকরা অবিলম্বে এই মিথ্যা সংবাদ প্রত্যাহার করার জোর দাবি জানান এবং অপপ্রচারের সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন—দেওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিলী নাসরিন, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসী, ধরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম, বারাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বাবু, পাবুর সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা বেগম, হিজুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন কিরণ, রাওনাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন এবং নরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম শফিকুল ইসলামসহ অনেকে। উক্ত মানববন্ধনে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত হয়ে এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং শিক্ষা অফিসারের প্রতি পূর্ণ সংহতি জানান।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com