1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তৃণমূলে ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির বার্তা, রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা-গাজীপুর সংবাদ  *ছৈলা আফজালাবাদে পরিষদের নতুন ভবন নির্মাণে স্থান পরিদর্শন* প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ পরিকল্পনা-গাজীপুর সংবাদ  ছাতকের চলিতারবাক গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত-৯-গাজীপুর সংবাদ  ছাতকে সম্পত্তি আত্মসাতের লক্ষে *প্রবাসীর পিতার উপর হামলা* গ্রেফতার-২ জন-গাজীপুর সংবাদ  ছাতকে ভূমি বিরোধে সংঘর্ষ: বাড়িঘরে হামলা-ভাঙচুর ও দোকান লুটপাটের অভিযোগ, নারীসহ আহত-১০-গাজীপুর সংবাদ  Schnelle Auszahlungen und sichere Zahlungen: Beste Online Casinos ohne LUGAS im Test The benefits of fast withdrawals at the Best Online Casino South Africa 2026: a পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত।-গাজীপুর সংবাদ  Understanding payment security: protecting your funds in online casinos কাপাসিয়ার শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলামের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষোভ প্রকাশ শিক্ষক ও সচেতন মহলের-গাজীপুর সংবাদ 

তৃণমূলে ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির বার্তা, রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ০ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

দলকে তৃণমূল থেকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে ঐক্য, শৃঙ্খলা এবং সক্রিয় সাংগঠনিক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতারা। এ লক্ষ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক কর্মীসভা।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে পৌর শহরের বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মীসভায় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মনোয়ার হোসেন এবং পৌর শাখার সদস্যসচিব এনামুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও বিএনপির সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মুন্না এবং সদস্যসচিব কামরুজ্জামান কামু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নূর নবী, সহসভাপতি পান্না বিশ্বাস, শাহাদত হোসেন ও খলিলুর রহমান খলিল, সাংগঠনিক সম্পাদক এম. আর. বকুল মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মনি এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাহিদ হাসান লিটন।

এ সময় উপজেলা মহিলা দলের সদস্যসচিব আনারকলি, উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন, সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আক্তার, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মমিনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি গণমুখী রাজনৈতিক সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের পাশে থেকে ধারাবাহিকভাবে কাজ করার কোনো বিকল্প নেই। তাঁরা দলীয় আদর্শ ও নীতির প্রতি অবিচল থেকে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে সবাইকে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

কর্মীসভায় উপস্থিত নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উদ্দীপনা ও স্লোগানে পুরো অনুষ্ঠানস্থল প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি দলের সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতের রাজনৈতিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com