1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম:
মাদক চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা তাহিরপুরে আইনশৃঙ্খলা সভা-গাজীপুর সংবাদ  Godz Casino review 2026: what makes it a trusted choice for online gaming Legislazione sugli giochi d'azzardo tutto ciò che devi sapere su Slot online soldi veri Chicken Road 2: Discover the exciting world of crash gameplay and rewards পটুয়াখালীতে দুই স্থানে পরিব্রাজকাচার্য্যবর শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব স্মরনে গুরু পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত,-গাজীপুর সংবাদ Love Casino UK: Discover the hottest non Gamstop casino games and features কাপাসিয়ায় শিক্ষা অফিসার রমিতা ইসলামের পাশে শিক্ষকরা: মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি-গাজীপুর সংবাদ  Casino zonder idin 2026: een gids voor het claimen van je welkomstbonus শায়খুল হুফফাজ মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব (রহ.)-এর ১ম স্মরণসভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে পেট্রোল ঢেলে আগুন’ অর্ধকোটি টাকার ক্ষতি-গাজীপুর সংবাদ 

মাদক চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা তাহিরপুরে আইনশৃঙ্খলা সভা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ০ টাইম ভিউ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চাঁদাবাজি, জুয়া, ইভটিজিং, পর্যটন এলাকার নিরাপত্তা, খেয়াঘাটের শৃঙ্খলা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী বলেন, “তাহিরপুরে মাদক, চাঁদাবাজি, জুয়া ও সন্ত্রাসের কোনো স্থান নেই। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন, “যুবসমাজকে মাদক ও জুয়ার ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। ইভটিজিং ও নারী হয়রানির মতো অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদক কারবারি, চাঁদাবাজ, জুয়াড়ি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। কোনো অপরাধী আইনের ঊর্ধ্বে নয়। সাধারণ মানুষের সহযোগিতা পেলে অপরাধ নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে।”

সভাপতির বক্তব্যে ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, “উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদক, চাঁদাবাজি, জুয়া, ইভটিজিংসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। একই সঙ্গে পর্যটন এলাকা, বাজার ও খেয়াঘাটে শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু,তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ, তাহিরপুর উপজেলা বিএনপি আহব্বায়ক বাদল মিয়া, সিনিয়র যুগ্ম আহব্বায়ক জুনাব আলী, যুগ্ম আহব্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, যুগ্ম আহব্বায়ক রাখাব উদ্দিন, উপজেলা বিএনপি সদস্য সাখাওয়াত হোসেন, শ্রীপুর দক্ষিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার, বালিজুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com