1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম:
Acceso seguro a casinos online: descubre promociones y juegos en 2026 ঠাকুরগাঁওয়ে চায়ের দোকানে বজ্রপাত: নারীসহ নিহত ২, আশঙ্কাজনক ২-গাজীপুর সংবাদ  বরযাত্রীবাহী মাইক্রোবাসের ভয়াবহ দুর্ঘটনা, আহত ১৩; দুইজনের অবস্থা আশঙ্কাজনক-গাজীপুর সংবাদ  ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: ঠাকুরগাঁওয়ে- মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় নব যোগদানকৃত ইউএনও হাফিজুল হক কে মুক্তিযোদ্ধা সংসদের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়-গাজীপুর সংবাদ  এক নেতৃত্বে সাফল্যের অভিযাত্রা: ৮ এপিবিএনের ১৪ মাসে ১৬৬ গ্রেফতার, ২ লক্ষাধিক ইয়াবা ও অস্ত্র উদ্ধার-গাজীপুর সংবাদ  ছাতকে অপ্রাপ্তবয়স্ক চালকের অটোরিকশায় গুরুতর আহত এক স্কুল ছাত্রী-গাজীপুর সংবাদ  ছাতকে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী এক যুবক নিহত, হাসপাতালে পরিবারের কান্নার রোল-গাজীপুর সংবাদ  প্রধানমন্ত্রী তারেক’কে ক্ষমতাচ্যুত’র কঠোর হুশিয়ারি:নাসিরুউদ্দীন-গাজীপুর সংবাদ  সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কৃত হলেন সদর থানা পুলিশ-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ে চায়ের দোকানে বজ্রপাত: নারীসহ নিহত ২, আশঙ্কাজনক ২-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে চায়ের দোকানে আশ্রয় নেওয়া স্থানীয় বাসিন্দাদের ওপর আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই এক নারী ও দোকানদারসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুষারিগাঁও বলগাঁ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার কুষারিগাঁও বলগাঁ এলাকার মহেন চন্দ্র ওরফে টিহাকুর স্ত্রী শাস্তি রাণী (৫০) এবং একই এলাকার মৃত বেহারু রায়ের ছেলে শুহি রাম রায় (৫০)। শুহি রাম পেশায় ওই চায়ের দোকানদার ছিলেন।আহতরা হলেন— একই এলাকার টেপরা ও শালন চন্দ্র।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়। এ সময় বৃষ্টি থেকে বাঁচতে এবং চা খেতে পাশের একটি চায়ের দোকানে জড়ো হন কয়েকজন স্থানীয় বাসিন্দা। চা পান ও আড্ডার মাঝেই হঠাৎ ওই দোকানের ওপর বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতের প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আরও দুজন গুরুতর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ইকবাল হোসেন প্রামাণিক জানান, “বৃষ্টির সময় চায়ের দোকানে অবস্থানকালেই আকস্মিক এই দুর্ঘটনাটি ঘটে। বজ্রপাতে দুজন নিহত ও দুজন আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”
এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় কুষারিগাঁও বলগাঁ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com