1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম:
বীর প্রতাপ রায় জিপিএ-৫  পেয়ে চিপ ডিজাইনিং ইঞ্জিনিয়ার হতে আগ্রহী-গাজীপুর সংবাদ  ছাতকে ২ দিন জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে  মতবিনিময় সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ইপসা স্মার্ট প্রকল্পে ক্ষুদ্র উদ্যোক্তাদের ‘জলবায়ু সহনশীলতা ও আরইসিপি” প্রশিক্ষণ-গাজীপুর সংবাদ  প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম কিশোরগঞ্জ সফর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জনতার ঢল, জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে ঐক্যের আহ্বান-গাজীপুর সংবাদ  E-sports dünyasında Mostbet: ən son oyunlar və mükafatlar De ultieme gids voor gratis spins bij Beste Online Casino Zonder Cruks: zo claim Wie Sie bei DrellaBet schnell einzahlen und sicher abheben: Ein Leitfaden পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,-গাজীপুর সংবাদ প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর: কাপাসিয়া বিএনপির বর্ণাঢ্য শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা-গাজীপুর সংবাদ  Διαδικτυακά καζίνο: σύγκριση μεθόδων πληρωμής και ασφάλειας

ইপসা স্মার্ট প্রকল্পে ক্ষুদ্র উদ্যোক্তাদের ‘জলবায়ু সহনশীলতা ও আরইসিপি” প্রশিক্ষণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রামে ইপসা স্মার্ট প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোক্তাদের জলবায়ু সহনশীলতা ও আরইসিপি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে প্লাস্টিক পুনর্ব্যবহার খাতের উদ্যোক্তাদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, সম্পদের দক্ষ ব্যবহার এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা সম্পর্কে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

রবিবার (১৬ আগস্ট ২৬) ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) বাস্তবায়িত সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের আওতায় এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে চট্টগ্রামের আল আকসা হোটেলের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য প্রদান ও কর্মসূচির উদ্বোধন করেন স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জনাব দেলোয়ার হোসেন। দিনব্যাপী এ প্রশিক্ষণে প্লাস্টিক পুনর্ব্যবহারকারী ও ভাঙারি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ২৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের প্রথম সেশনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব এটিএম শাহজাহান পরিবেশ ও জলবায়ুর আন্তঃসম্পর্ক, জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রভাব, জলবায়ু ঝুঁকি, প্রশমন এবং অভিযোজন কৌশল নিয়ে আলোচনা করেন।

এরপর সম্পদ-দক্ষ ও পরিচ্ছন্ন উৎপাদন (আরইসিপি) বিষয়ক সেশন পরিচালনা করেন ইপসার স্মার্ট প্রকল্পের পরিবেশ ও সামাজিক বিষয়ক কর্মকর্তা মহিউদ্দিন। তিনি আরইসিপির ধারণা, সম্পদের দক্ষ ব্যবহার, পরিচ্ছন্ন উৎপাদন ব্যবস্থা, বর্জ্য হ্রাস, জ্বালানি ও সম্পদ সাশ্রয় এবং শিল্প প্রতিষ্ঠানে আরইসিপি কার্যকরভাবে বাস্তবায়নের বিভিন্ন কৌশল তুলে ধরেন।

শোভন কর্মপরিবেশ এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক সেশন পরিচালনা করেন ভিজ্যুয়াল নিটওয়্যার লিমিটেডের সাসটেইনেবিলিটি অ্যান্ড কমপ্লায়েন্স কর্মকর্তা মোহাম্মদ শাহেদুল ইসলাম। তিনি কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ, জ্বালানির দক্ষ ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করেন।

এছাড়া জেন্ডার সংবেদনশীলতা ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ক সেশন পরিচালনা করেন ইপসার স্মার্ট প্রকল্পের এমআইএস ও ডকুমেন্টেশন কর্মকর্তা নাজমুন নাহার। তিনি কর্মক্ষেত্রে জেন্ডার সমতা নিশ্চিতকরণ, যৌন হয়রানি প্রতিরোধ এবং একটি কার্যকর অভিযোগ প্রতিকার ব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব ও পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা প্রদান করেন।

স্মার্ট প্রকল্পের কারিগরি কর্মকর্তা ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম আলোচনা করেন উৎপাদন প্রক্রিয়ায় পানি, জ্বালানি ও কাঁচামালের দক্ষ ব্যবহার নিয়ে আলোচনা করেন। এরই মাধ্যমে দিনব্যাপী প্রশিক্ষনের সমাপ্তি হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন খুলশী শাখার ব্যবস্থাপক জনাব নারায়ণ কুমার দাশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com