1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

হাওর এলাকায় উড়াল সড়ক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৪ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও ভৌত অবকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প (HAERPIIP)-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সুনামগঞ্জের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন HAERPIIP প্রকল্পের প্রকল্প পরিচালক ফেরদৌস আহমেদ, এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ও সাবেক তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক।তাহিরপুর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহব্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, তাহিরপুর উপজেলা বিএনপি যুগ্ম আহব্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক।

বক্তারা বলেন, হাওরাঞ্চলের মানুষের জীবনযাত্রা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হলো যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা। এ প্রকল্প বাস্তবায়িত হলে হাওর এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ অনেকটাই কমবে। পাশাপাশি উন্নত সড়ক যোগাযোগের মাধ্যমে কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় অর্থনীতিতে গতি আসবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত জরুরি। উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে হাওরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ আরও সুগম হবে।

বক্তারা প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে হাওরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সুনামগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com